ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান

কলমাকান্দা- দুর্গাপুর সংযোগ সড়কে ভোগান্তির শেষ নেই

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৭ পিএম

কলমাকান্দা- দুর্গাপুর সংযোগ সড়কে ভোগান্তির শেষ নেই
নেত্রকোণার কলমাকান্দা- দুর্গাপুর  ২৪ কিলোমিটার সড়কে থামছেই না জনভোগান্তি। দিন যত যাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তি। গেল চার বছরেই এই সড়কটিতে বেড়েছে দুর্ঘটনাও। মেয়াদ পেরিয়ে গেলেও পরপর দুইবার সময় বৃদ্ধির পরও এখনো নেই কাজের অগ্রগতি তাই কাজটি শঙ্কায় স্থানীয়রা । তবে তৃতীয় বার এ বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে চাপা ক্ষোভ নিয়ে আগামীকাল সোমবার (৭ আগস্ট) ওই সড়কের নাজিরপুর ও মধুয়াকোনা নামকস্থানে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন কলমাকান্দা- দুর্গাপুরের আমজনতা ব্যানারে। ইতিমধ্যেই কাজের নামে প্রায় অর্ধেকেরও বেশি বিল উঠানোও হয়ে গেছে ঠিকাদারের বিল। অথচ সড়কে খানাখন্দ থেকে গর্তগুলো এখন পুকুরে পরিণত হয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ২৪.২০৮ কি.মি.কলমাকান্দা- দুর্গাপুর সড়কের তিনটি প্যাকেজে মোট ২৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৩৭৯ টাকা প্রাক্কলন ব্যয়ে কাজের টেন্ডার হয়। তার মধ্যে ৫ জুলাই ডলি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২২ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৮৬৫ টাকায় চুক্তিবদ্ধ হয়ে ওই বছরেই ৫ আগস্ট কাজ শুরু করেন। হিসেব মতে ২০১৯ সালের মে মাসে কাজ শেষ করার কথা থাকলেও পেরিয়ে গেছে ২০২০ সালের জুলাই মাসে। এদিকে ইতোমধ্যেই প্রথম প্যাকেজের (৯.৮৪০ মিটার) সড়কে ৮ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ২৬০ টাকার মধ্যে ৪ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা উত্তোলন করা হয়ে গেছে। দ্বিতীয় প্যাকেজেও (৭০০০ মিটার) সড়কে ৭ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকার মধ্যে ৬ কোটি ৯৭ হাজার ২২ হাজার ৬০৪ টাকা উত্তোলন করা হয়। বাকী তৃতীয় প্যাকেজেও (৭.৩৬৪ মিটার) সড়কে ৬ কোটি ৯৭ লাখ ২২ হাজার ৬০৪ টাকার মধ্যে ৩ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করা হয়। অর্থাৎ চুক্তির মোট ২২ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৮৬৫ টাকার মধ্যে ১৪ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকাই উত্তোলন করা হলেও সড়ক যেনো মরণ ফাঁদই রয়ে গেছে। সড়কটির কলমাকান্দার নাজিরপুর, দুর্গাপুরের মধুয়াকোনা, সাতাশি, প্রেসক্লাব মোড়, বুরুঙ্গা, ভাঙ্গাব্রিজ, মাকরাইল,অংশে সড়কে যানবাহনের পরিবর্তে ডিঙি চলার মতো অবস্থার তৈরী হয় । প্রতিদিন এই অংশ গুলো বড় বড় খান্দাখন্দে যান বিকল হয়ে আটকে থাকছে ঘন্টার পর ঘন্টা। এই যেনো কারো কোনা চিন্তাই নেই। স্থানীয়রা জানান, পুরো সড়কের বেশির ভাগ এলাকাই এখনো মাটি আর সুকড়ী ফেলা। তার মধ্যে খানা খন্দগুলো বড় হতে হতে এখন পুকুরে রূপ নিয়েছে। প্রতিদিন ঘটছে ছোট বড় দূর্ঘটনা। নেত্রকোনা - কলমাকান্দা সড়ক (সওজ) বন্ধ থাকায় মানুষ ঢাকা-ময়মনসিংহ -নেত্রকোনায় কলমাকান্দা থেকে এই সড়কটিই ব্যাবহার করছে। এটি বর্তমানে মহাসড়কে পরিণত হয়েছে। কিন্তু এই সড়কে অর্ধেক কাজ করে রেখে মানুষকে আরো ভোগান্তিতে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান । ওই সড়কে নিয়মিত চলাচলকারি ইকবাল, নুরে আলমসহ  ভুক্তভোগিরা জানান, এসব খানাখন্দে গাড়ি পড়ে গিয়ে ছোট-বড় দূর্ঘটনার পাশাপাশি বিভিন্ন গাড়ি হঠাৎ আটকে বিকল হয়ে যাচ্ছে। অনেকেই ইতিমধ্যে মারা গেছেন আবার অনেকইে জীবিত আছেন পঙ্গু হয়েই। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তারা। তবে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন নাগাল পাওয়া যায়নি। এবিষয়ে ডলি কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার আবুল  হাসানের নিকট মুঠোফোন জানতে চাইলে তিনি ৫২ বাংলা টিভিকে জানান,  ইতিমধ্যে আমরা ২৪ কিলোমিটার মধ্যে ১৮ কিলোমিটার এ কাজ শেষ করেছি। তবে করোনা ও বৃষ্টিপাত বেশি হওয়ায় বাকি ছয় কিলোমিটার কাজ শেষ করতে কিছুটা সময় লাগছে । তৃতীয় বার এ বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। বাকি অংশের কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলার প্রতিশ্রুতি দেন ঠিকাদারি প্রতিষ্ঠান পক্ষ থেকে তিনি। এবিষয়ে জানতে চাইলে নেত্রকোণার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান এর মোবাইলে  যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।