ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত

করোনা মহামারীর ইতিহাসে এই লেখা একদিন রেফারেন্স হবে

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২২, ০৩:৩৫ এএম

করোনা মহামারীর ইতিহাসে এই লেখা একদিন রেফারেন্স হবে
লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের ‘করোনা আতঙ্ক দেশে দেশে’গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, করোনা ভাইরাস বিশ্বের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। বেঁচে থাকার সংগ্রাম মানুষকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে গেছে।জীবন -জীবিকার সংগ্রাম মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।তবুও মানুষ বেঁচে আছে।বক্তারা বলেন, আমরা বেঁচে থাকবো না কিন্তু পৃথিবী বেঁচে থাকবে এবং করোনার ইতিহাস লিখলে এ বই ইতিহাসের রেফারেন্স হবে। গত ৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বৃটেনের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দর্পণ টিভির পরিচালক সিনিয়র সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে,সানরাইজ টুডে'র সম্পাদক এনাম চৌধুরী ও দ্য এডিটর২৪ এর সম্পাদক আহাদ চৌধুরী বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নাহাশ পাশা, বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার প্রাপ্ত গবেষক ফারুক আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস- এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, কবি ও সাংবাদিক হামিদ মোহাম্মদ, ছড়াকার দিলু নাসের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমদ, কবি ও সাংবাদিক সৈয়দ হেলাল সাইফ, স্বদেশ-বিদেশ এর সম্পাদক বাতিরুল হক সরদার, লন্ডন বাংলা প্রেসক্লাবের আইটি সেক্রেটারী সালেহ আহমদ, কমিউনিকেশন সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ইভেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃধা, ইসি মেম্বার ও গ্লোবাল টিভির হেড অব নিউজ জে ইউ এম নাজমুল হোসেন, প্রথম আলো'র যুক্তরাজ্য প্রতিনিধি তবারুকুল ইসলাম পারভেজ, সিনিয়র সাংবাদিক রফিকুল হায়দার ফয়ছল, ব্যারিস্টার আবু সুফিয়ান, সাংবাদিক ডক্টর আনিসুর রহমান আনিস, বাংলা পোস্টের মাহবুব আলী খানসুর, মা লন্ডন নিউজ২৪ এর সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ টিপু, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সাংবাদিক আব্দুল হান্নান, এনআরবি ফাইনান্স এর সম্পাদক আজিজুল হক কায়েস, বিশ্ব বাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান, টুএ নিউজের সাংবাদিক আব্দুল হান্নান, বাংলাভাষী অনলাইন পোর্টালের সম্পাদক অলিউর রহমান খান, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি খালেদ মাসুদ উদ্দিন রনি, দ্য গ্রেট বেঙ্গল টুডে'র সম্পাদক মোহাম্মদ খান, সাংবাদিক মোহাম্মদ শামীম আহমদ, এনটিভি ইউরোপ প্রতিনিধি কয়েস আহমদ রুহেল, এলবি২৪ প্রতিনিধি জোবায়ের আহমদ, আইঅনটিভির মিডল্যান্ড প্রতিনিধি রাসেদ উদ্দিন মোহাম্মদ আলী এবং হাওয়া টিভির পরিচালক কিশোয়ার এনাম লিটন। লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী বলেন, আমাদের আগামী প্রজন্ম করোনা ভাইরাস সম্পর্কে জানতে অবশ্যই আনোয়ার শাহজাহানের করোনা আতঙ্ক দেশে দেশে গ্রন্থের সহায়তা নেবে। করোনা আমাদের জীবের গতিপথকেই শুধু পরিবর্তন করে দেয়নি, করোনা আমাদের নতুন সময়ের সাথে পরিচয় করে দিয়েছে। লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাশ পাশা বলেন, আনোয়ার শাহজাহান তার এই গ্রন্থে একদিকে যেমন চলতি ঘটনার বিশ্লেষণ করেছেন, অন্যদিকে তাঁর নিজেরও অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমি প্রত্যাশা করি বইটি পাঠকের কাছে সমাদৃত হবে। বাংলা একাডেমির প্রবাসী লেখক পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষক ফারুক আহমদ বলেন, গোলাপগঞ্জের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের লেখক আনোয়ার শাহজাহানের সকল গ্রন্থই ইতিহাসের অংশ হয়ে আছে। তিনি করোনা আতঙ্ক দেশে দেশে গ্রন্থটি লেখকের অন্যান্য গ্রন্থের মত সমাদৃত হবে এই আশা ব্যক্ত করেন। লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল এস- এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের বলেন, করোনা আক্রান্ত বিশ্বে প্রতিদিন ঘটেছে বিচিত্র সব ঘটনা। ভাইরাসে আক্রান্ত মানুষ হয়েছেন কতই না অমানবিকতর শিকার। এর কিছুই এড়িয়ে যায়নি লেখকের অনুসন্ধিৎসু দৃষ্টি থেকে। সাংবাদিক, কবি হামিদ মোহাম্মদ বলেন, আনোয়ার শাহজাহান একজন ইতিহাস সাধক। তিনি একজন মুক্তচিন্তার প্রগতিশীল লেখক। বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রতিটি মুহূর্তে তিনি লালন করেন। তাঁর প্রতিটি লেখায় দেশপ্রেমের চেতনা ফুটে উঠে। তিনি আশা করেন, 'করোনা আতঙ্ক দেশে দেশে' গ্রন্থটিও লেখকের অন্যান্য গ্রন্থের মত জনপ্রিয় হবে। বিশিষ্ট ছড়াকার দিলু নাসের বলেন, আনোয়ার শাহজাহান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থগুলো নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। একজন মেধাবী ও পরিশ্রমী লেখক হিসেবে আনোয়ার শাহজাহান দেশ ও জাতির জন্য যে কাজ করেছেন তা ইতিহাসে মাইলফলক হিসেবে থাকবে। সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ বলেন, আজ থেকে ৫০ বছর পর রেফারেন্স বুক হিসেবে কাজে আসবে। তখন মানুষ এই বই পড়ে আজকের কারোনা পরিস্থিতির চিত্র দেখতে পারবে। লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আনোয়ার শাহজাহানের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মুক্তিযুদ্ধ গবেষক। তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থগুলো জাতীয় ইতিহাসের একেকটি অনন্য দলিল হয়ে থাকবে। বইটির লেখক আনোয়ার শাহজাহান তার বক্তব্যে বলেন, করোনাকালীন বিশ্ব সংকট, করোনার বিরুদ্ধে মানুষের সংগ্রাম এবং আমার নিজের বাস্তব অভিজ্ঞতা নিয়েই এই গ্রন্থটি রচনা করেছি। পাঠকের কাছে আমার এই গ্রন্থটি সমাদৃত হলে আমার শ্রম সার্থক হয়েছে মনে করব। প্রকাশনা উৎসবেব সভাপতি, সিনিয়র সাংবাদিক রহমত আলীর বলেন, আনোয়ার শাহজাহানের সাথে আমার সম্পর্ক দুই দশকের অধিক কাল থেকে। তিনি এমন একজন মানুষ, যিনি কাজের সব ক্ষেত্রে সব সময় রেখেছেন মেধার স্বাক্ষর। তিনি করোনা আতঙ্ক দেশে দেশে গ্রন্থের বহুল প্রচার কামনা করেন। করোনা আতঙ্ক দেশে দেশে লেখকের ১০ম গ্রন্থ। এটি ২০২১ সালে পাণ্ডুলিপি প্রকাশনা হতে প্রকাশিত হয়।