ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

করোনা ও রাজনৈতিক অস্থিরতায় দিশেহারা লেবাননে প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০৫:১৫ এএম

করোনা ও রাজনৈতিক অস্থিরতায় দিশেহারা লেবাননে প্রবাসী বাংলাদেশিরা
মহামারি করোনা ও রাজনৈতিক অস্থিরতায় লেবাননে বেকারের সংখ্যা বাড়ছে। আর এতে প্রবাসীরাও কর্মহীন হয়ে পড়ছেন। এ কারণে অনেকেই দেশে ফিরে যেতে চান। চলমান রাজনৈতিক অস্থিরতা ও কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে খারাপ সময় পার করছেন লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। লেবাননে ডলার সংকট দেখা দেওয়ায় মূল্যহীন হয়ে পড়ছে লেবাননের মুদ্রা লিরা। লেবাননে অবস্থানরত প্রবাসীরা জানিয়েছেন, করোনাভাইরাসের মহামারির চেয়ে বেশি সংকট তৈরি করেছে দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতা। দেশটির মুদ্রা লিরা মান হারাচ্ছে। আগে যেখানে ১৫০০ লিরায় এক ইউএস ডলার পাওয়া যেতো, এখন এক ইউএস ডলার পেতে লাগে আট হাজার লিরা। এমনকি লিরা দিলেও দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর লিরার বিপরিতে ডলার দিতে পারছে না। আমদানি নির্ভর দেশটিতে বেশিরভাগ জিনিস কিনতে হলে লাগে ডলার। কিন্তু ডলার না থাকায় বিপর্যয়ে দেশটির অর্থনীতি। এছাড়া  বৈরুত বন্দরে বিস্ফোরণের ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে সাত থেকে আট গুণ। এর মধ্যে আবার করোনার প্রকোপ। এই মহামারি রোধে দফায় দফায় লকডাউন ও কারফিউ ঘোষণায়  সবমিলিয়ে দিশেহারা লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। গত দুই সপ্তাহে লেবাননে প্রতিদিন ৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। সঠিক তথ্য না পাওয়া গেলেও প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে প্রবাসীরাও। স্বস্তিতে নেই তারা। করোনা থেকে সুস্থ হওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি প্রবাসী বলেন, ‘পিসিআর টেস্টে করোনা পজিটিভ আসার পর চিকিৎসক পরামর্শ দেন হোম কোয়ারেন্টাইনে থাকার। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থেকেছি, দুশ্চিন্তায় প্রতিটা দিন হাজার দিনের মতো মনে হতো। প্রবাসে নেই আত্মীয় স্বজন, কে খোঁজ খবর নিবে?’ শুনেছি বাংলাদেশি কয়েক ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তাদের লাশটা পর্যন্ত দেশে পাঠানো হয়নি। ভাবতাম আমারও কি এমন অবস্থা হবে? কিন্তু আল্লাহর দয়ায় সুস্থ হয়েছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে লেবানন প্রবাসী বাংলাদেশিদের প্রধান আলোচনার বিষয় এখন করোনা। কমিউনিটির নেতৃবৃন্দ সবাইকে সতর্ক করছেন। যাদের চাকরি রয়েছে লকডাউনের কারণে তারাও অসহায় জীবনযাপন করছেন। পাশাপাশি কষ্ট বাড়িয়ে তুলছে কর্মহীনদের। প্রায় এক লাখ ৫০ হাজার বাংলাদেশি রয়েছেন লেবাননে। তবে কতজন দেশটিতে অবৈধভাবে আছেন তার সঠিক পরিসংখ্যান নেই দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাছে। অনেকের ধারণা, দেশটিতে কমপক্ষে ৫০ হাজার প্রবাসী আছেন যাদের বৈধ কাগজপত্র নেই। দেশটিতে দোকান, বাসাবাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন বাংলাদেশিরা। তবে করোনা ও রাজনৈতিক অস্থিরতায় দেশটিতে বেকারের সংখ্যা বাড়ছে। এদিকে, এখনও লেবাননের বেশিরভাগ কর্মী দেশে ফিরতে চাইছেন না। অনেক টাকা খরচ করে দেশে পাড়ি জমানোয় এবং অনেকের এখনো দেনা শোধ না হওয়ায় তারা অপেক্ষা করছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।