ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

করোনায় তিন কোটির বেশি বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

প্রকাশিত: ০২ আগস্ট ২০২১, ০৫:১১ পিএম

করোনায় তিন কোটির বেশি বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য
তিন কোটির বেশি মানুষকে করোনা ভাইরাসের জন্য বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। আগামী সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। জানা যায়, যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে। প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। খবর রয়টার্সের। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগোলে চলতি বছরের ডিসেম্বরের শুরুর দিকে বুস্টার ডোজ দেওয়ার এই লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। পরে দেশটিতে অন্য কোম্পানির টিকাদানও শুরু হয়। বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ৪৬ মিলিয়নের বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ। আর ৩৭ মিলিয়নের বেশি মানুষ টিকার উভয় ডোজ পেয়েছেন। এ সংখ্যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৭০ শতাংশের বেশি। ওয়ার্ল্ডমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭০০ জন।