ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

কমিউনিটি ও পরিবারের স্বার্থকে প্রাধান্য দিলে ঈদের ছুটি নিয়ে দ্বি-মত থাকবে না- শায়খ আব্দুল কাইয়ুম

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৩:৫০ এএম

কমিউনিটি ও পরিবারের  স্বার্থকে প্রাধান্য দিলে ঈদের ছুটি নিয়ে দ্বি-মত থাকবে না- শায়খ আব্দুল কাইয়ুম
পবিত্র ঈদ ইসলামের অনুসারীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এর আনন্দ সকলের জন্য সমান হওয়া চাই। অথচ এই দিনে ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠান থেকে ছুটি পেলেও আমাদের মালিকাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকেই কর্মীদের ছুটি দেয়া হয় না। ফলে ঈদের দিনও তাদের কাজে ছুটতে হয়। এতে হাজার হাজার কর্মী, তাঁর পরিবার ও স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই অসাম্য দূর করা বহুদিনের ন্যায্য দাবী, সামাজিক দাবী এবং সর্বোপরি ধর্মের দাবী। এই দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের  মালিকদের সদিচ্ছাই যথেষ্ট। তাদের একটি নৈতিক সিদ্ধান্তই বর্তমানের চিত্র বদলে দিতে পারে। বছরে দুটি দিন বন্ধ রেখে কিংবা খোলা রাখার বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটির ব্যবস্থা করতে পারেন। যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই-  শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি  একটি  যৌথ  সামাজিক আন্দোলন শুরু করেছে। ব্রিটেনের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও ইস্ট লন্ডন মসজিদ এর প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম  ঈদের ছুটি বিষয়ে ৫২বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে  বলেছেন,  ঈদের ছুটি চাই সামাজিক ক্যাম্পেইন- কমিউনিটির সমৃদ্ধি অর্জনে একটি চমৎকার উদ্যোগ। কমিউনিটি ও পরিবারের স্বার্থকে প্রাধান্য দিলে ঈদের ছুটি নিয়ে দ্বি-মত থাকবে না। তিনি মনে করেন,  ঈদের ছুটির জন্য মালিক পক্ষের পাশাপাশি স্টাফদেরও উদারমনোভাব দেখানো উচিত। ঈদের দিনে পরিবারে  সৃজনশীল উদ্যোগ নেয়া জরুরী অভিমত প্রকাশ করে  প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও ইস্ট লন্ডন মসজিদ এর প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম বলেন, ঈদের প্রকৃত বার্তাটি ছেলে- মেয়েদেরকে জানাতে ও বুঝাতে হবে। বিস্তারিত দেখুন আনোয়ারুল ইসলাম অভির নেয়া সাক্ষাৎকারে- https://www.youtube.com/watch?v=30lzxnDmBWU