ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকায় হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকায় হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও জুলাইয়ের চেতনাকে জাগ্রত রাখতে ঢাকার ওসমানী উদ্যানে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।

রবিবার (১২ অক্টোবর) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃত্তাকার বেদির ওপর নির্মিত হবে এই স্থাপনা, যার দুই পাশে চারটি করে মোট আটটি আয়তাকার কলাম এবং মাঝখানে থাকবে একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম—এর উচ্চতা হবে ৯০ ফুট। স্মৃতিস্তম্ভে দুটি প্রবেশপথ থাকবে, প্রবেশমুখে থাকবে একটি এপিটাফ। পুরো এলাকায় কৃষ্ণচূড়াসহ বৃহদাকার ফুলের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ শুরু হলেই একটি মহল বাজেট নিয়ে নানা প্রশ্ন তোলে। এসব প্রশ্ন জনগণের টাকার দায়বদ্ধতা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, ফ্যাসিবাদের সময়ে এমন প্রশ্ন কেউ তোলে না।”

বিগত সরকারের ব্যয়ের তুলনা টেনে তিনি বলেন, “তাদের সময়ের শুধু পরামর্শক ফি দিয়েই এখন প্রায় পুরো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। সব অপচেষ্টা সত্ত্বেও সরকার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।”

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “যখন কেউ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়নি, তখন স্থানীয় সরকার উপদেষ্টার উদ্যোগ ও নির্দেশনায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে।”

তিনি জানান, স্মৃতিস্তম্ভের পাইলিং কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া ও একটি ঔষধি গাছ রোপণ করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।