ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত

ওয়েম্বলীর মিকেলা কমিউনিটি স্কুলে মুসলিম ছাত্রদের নামাজ নিষিদ্ধের প্রতিবাদে কমিউনিটি নেতৃবৃন্দের পরামর্শ সভা

প্রকাশিত: ০৯ মে ২০২৪, ০৫:০৪ পিএম

ওয়েম্বলীর মিকেলা কমিউনিটি স্কুলে মুসলিম ছাত্রদের নামাজ নিষিদ্ধের প্রতিবাদে কমিউনিটি নেতৃবৃন্দের পরামর্শ সভা
ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে  উত্তর পশ্চিম লণ্ডনের মিকেলা কমিউনিট স্কুলে  মুসলিম ছাত্রদের নামাজ নিষিদ্ধকরণের প্রতিবাদে  কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরী পরামর্শ সভা পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। ৬ই মে সোমবার বিকাল ৬ টায় শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ড.হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও সংগঠনের সচিব কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায়  আলোচনায় অংশ নেন- সলিসিটর মো. তানজিম আকন্জি ,ব্যারিষ্টার আব্দুস শহীদ ,কমিউনিটি নেতা রফিক উল্লাহ ,বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কমিউনিটি নেতা আমীর উদ্দিন আহমদ মাষ্টার ,আলহাজ্ব নুর বক্স ,হাজী মোহাম্মদ হাবিব ,খান জামাল নুরুল ইসলাম ,জামান সিদ্দিকী, এম আর কোরেশী,আখলাকুর রহমান ,মুক্তাদির চৌধুরী ,মিলন খান ও মিসেস দিবা মালিক । সভায় বক্তারা- মিকেলা কমিউনিটি স্কুলে মুসলিম ছাত্রদের নামাজ নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান । সভায় গৃহীত সিদ্ধান্তে স্কুলের প্যারেন্টস ও কমিউনিটির পক্ষ থেকে স্কুল গভর্নিং বডি ,ব্রেন্ট কাউন্সিলের লিডার ,এডুকেশন ও হোম সেক্রেটারীর সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত হয় । সব ধর্মের ছাত্র- ছাত্রীদের জন্য স্কুলে মাল্টি ফেইথ প্রেয়ার রুম অথবা কোয়াইট রুম ফর মেডিটেশনের জন্য ক্যাম্পেইন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত আইনী পদক্ষেপ নেওয়ার জন্য  আইনজ্ঞদের সাথে পরামর্শ ও  ক্যাম্পেইন জোরদার করার জন্য প্যারেন্টস,কাউন্সিলার ও কমিউনিটি নেতৃবৃন্দের  সক্রিয় সহযোগিতা কামনা করা হয় । সভায় আন্দোলনের অগ্রগতি ও সকলের সুখ শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী । ( বিজ্ঞপ্তি)

মেয়র লুতফুর রহমানের জনবান্ধব উদ্যোগ| 52Bangla TV

https://www.youtube.com/watch?v=MeLMH1-Oz8w