বাংলাদেশ ক্রিকেটে অবনমনের খবর যেন থামছেই না। কদিন আগে আইসিসি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতে ১০ নম্বরে নেমে যায় টাইগাররা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও ১০ নম্বর দল হয়ে গেলো বাংলাদেশ। টেস্টের অবস্থাও খুব ভালো নয়, অবস্থান ৯ নম্বরে।
টি-টোয়েন্টিতে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। আগে ছিল নয় নম্বরে। শুক্রবার (৩০ মে ২০২৫) প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে লিটন দাসের দল।
সেটা অনুমিতই ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের কাছেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ।
টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। আফগানিস্তান ২২৩ পয়েন্ট নিয়ে টপকে গেছে টাইগারদের। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।
২৭১ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ২৬২। পরের অবস্থাগুলো যথাক্রমে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজের (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও পাকিস্তান আগের মতোই আছে আট নম্বরে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট এখন ২২৯। বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: