ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

এনামুলের লাশ পাওয়া যাচ্ছে না

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৪ এএম

এনামুলের লাশ পাওয়া যাচ্ছে না
গত কয়েক দিন থেকে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার রাজাপুরের এনামুল এহসান জায়গীরদার ফয়ছল তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে মৃত্যু হয়েছে শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।কিন্তু এখন পর্যন্ত ফয়ছলের লাশ পাওয়া যায় নি।এ নিয়ে শোক বিহবল আছে যেমন তাঁর পরিবার, ঠিক তেমনি উৎকন্ঠায় আছেন গ্রীসের প্রবাসী বাঙালিরাও। এব্যাপারে গ্রীস দূতাবাসের কাউন্সিলর ড.ফারহানা নূর চৌধুরীর সাথে আলাপকালে তিনি বলেছেন, 'দূতাবাসের প্রথম সচিব ও কাউন্সিলর সুজন দেবনাথ বিষয়টি আমাকে জানানোর সাথে সাথে দূতাবাসের পক্ষ থেকে গ্রীসের বর্ডার পোস্ট গার্ড ও পুলিশ প্রশাসনের প্রতিটি বিভাগকে জানানো হয়েছে।' তিনি আরও বলেন, গত ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত গ্রিস বর্ডার এরিয়ায় কোন ধরনের রোড এক্সিডেন্ট হয় নাই। মানবাধিকারকর্মী শফিক ও পারিবারিক সূত্রে জানা যায় ফয়সালের সাথে থাকা নিকট আত্মীয় ফয়েজ বলেছেন তারা তুরস্ক বর্ডার অতিক্রম করে গ্রীস বর্ডারে প্রবেশ করলে বরফের মধ্যে এনামুল অজ্ঞান হয়ে যায়, এক পর্যায়ে তাঁর জ্ঞান ফিরে আসে এবং খাবার চায়,পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।তারা দালালের চোখ ফাঁকি দিয়ে এনামুলের মৃতদেহের বেশ কয়েকটি ছবি তুলেন। দালাল তাদেরকে ভয়-ভিতী দেখিয়ে লাশটি সেখানে রেখেই তাদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে আসে। এনামুলের সঙ্গে থাকা ফয়েজ নামের ব্যক্তি এথেন্স এসে পৌঁছেছেন। দুঃখের বিষয় মৃত এনামুলের ছবি পেলেও লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রীস  বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে গ্রীস সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।এনামুলের পরিবার ও আত্মীয় স্বজনরা তার লাশ ফেরত পেতে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। মৃত এনামুল স্থানীয় বোয়ালজুড় বাজারের সাবেক ব্যবসায়ী এবং আহমদ জায়গীরদারের দ্বিতীয় ছেলে।