ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

ইতালীতে অবৈধদের বৈধকরনে অনেক বাংলাদেশি বাদ পড়তে পারে

প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৬:৪৩ পিএম

ইতালীতে অবৈধদের বৈধকরনে অনেক বাংলাদেশি বাদ পড়তে পারে
করোনা ভাইরাসের কারণে ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় সরকার। কৃষিকাজে শ্রমিক সংকট দেখা দিলে সরকার এই সিদ্ধান্ত নেয়। পাশাপাশি বাসা বাড়ির কাজ এবং প্রবীনদের দেখাশোনার কাজে নিয়োজিত অবৈধ শ্রমিকদের বৈধ করে নেবার কথা বলা হয় নতুন এই আইনে। শুধুমাত্র দুটি সেক্টরে বৈধতা দেবার কারণে ইতালিতে বসবাসকারী প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসী অনেকেই এই বৈধতা থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে কাজের ক্ষেত্র এবং পাসপোর্ট সমস্যার কারণে অনেক বাংলাদেশী দীর্ঘ ৮ বছর পর দেয়া এই বৈধতার সুযোগ গ্রহণ করতে পারছে না। অভিবাসী বাংলাদেশিরা সাধারণত কৃষিকাজ, বাসাবাড়ি এবং প্রবীনদের দেখাশোনার কাজ করে না। ফলে বিনা শর্তে সকলের জন্য বৈধতার ঘোষণা না এলে এবারও অনেক বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত রয়ে যাবে। তবে শুক্রবার বাংলাদেশ সমিতি ইতালির একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এর সাথে পাসপোর্ট সমস্যা নিয়ে বৈঠকে বসেন। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের পাসপোর্ট কিংবা ছবিযুক্ত সার্টিফিকেট ইস্যু করবে রোম দূতাবাস। কিন্তু প্রশ্ন থেকে যায় ইতালীয় প্রশাসন ছবিযুক্ত সার্টিফিকেটকে পাসপোর্ট এর বিকল্প হিসেবে গ্রহণ করবে কিনা। এ ছাড়াও দূতাবাসে সোমবার থেকে সকল প্রবাসীরা বিনা এপয়েন্টমেন্টে সকলকে সার্টিফিকেট, পাসপোর্ট সহ দূতাবাসের সকল কার্যক্রমের সেবা গ্রহন করতে পারবেন বলে জানান রাষ্ট্রদূত। দূতাবাসের বৈঠকে বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি আফতাব ব্যাপারী, সাধারণ সম্পাদক জহিরুল আলম ছাড়াও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধা মাহতাব হোসেন, ইতালী আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ সমিতির ইতালির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ বাবুল, ইসরাফিল বারী, বাশার মালত, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কসি, ইমিগ্রেশনবিষয়ক সম্পাদক ইকবাল ঢালী, রাসেল মৃধা, সদস্য সুমন, টিটু মালত, গাজী জাকির। ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির, নজরুল মাঝি, শাহ্ আলম, প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সুয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, মাহাবুব প্রধান, শ্রমিক লীগ ইতালী ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, ইতালী যুবলীগের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফজলুল হক মোহাম্মদ লিটন, ইমরুল কায়েছ, সহ আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে যাদের স্টেপারমিট ছিল এবং যারা উল্লিখিত দুটি সেক্টরে কাজ করতেন তারাও বৈধতার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া রাজধানীর রোমসহ পুরো ইতালিতে এক শ্রেণীর দালাল অপপ্রচার শুরু করেছে। কমিউনিটির নেতারা দালালদের সম্পর্কে সতর্ক থাকার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।