ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

ইতালিতে দূতাবাসে প্রবাসীদের অবস্থান কর্মসূচি আজ সোমবার

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ০৪:৪১ এএম

ইতালিতে দূতাবাসে প্রবাসীদের অবস্থান কর্মসূচি আজ সোমবার
ইতালির রোম দূতাবাসের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং পাসপোর্ট দালালের অভিযোগ দীর্ঘদিনের। এ অভিযোগের ভিত্তিতে কমিউনিটির শীর্ষনেতারা ইতিপূর্বে বিক্ষোভ সমাবেশ করলেও দুর্নীতি ও দালালি অব্যাহত রয়েছে বলে অভিযোগ সাধারণ প্রবাসীদের।
এসব দুর্নীতি এবং দালালি বন্ধ করে অবিলম্বে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার বাংলাদেশ সমিতি ইতালি দূতাবাসের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করবে।
এ লক্ষ্যে ইতিমধ্যেই দালাল নির্মূল ও দূতাবাস দুর্নীতি মুক্তকরণ কমিটি ইতালি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারীকে।
২৭ জুলাই  সোমবারের অবস্থান কর্মসূচি সম্পর্কে আফতাব বেপারী বলেন, আমরা ইতালিতে অনিয়মিত অভিবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছি। দূতাবাসের দুর্নীতি এবং দালালি মুক্ত পরিবেশ চাই আমরা। তিনি সোমবারের অবস্থান কর্মসূচিতে সকলের অংশগ্রহণ আশা করেন।
ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে বিদেশে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।
এই অবস্থান কর্মসূচিতে হিসেবে আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ফকির, মাইনুদ্দিন লিটন, ইতালী আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ সীপুসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন।
সকাল ১১ টা থেকে শুরু করে বেলা একটা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। রোম দূতাবাসের সামনের সড়কে অনুষ্ঠিত হবে এই অবস্থান কর্মসূচি।