ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে ‘জিহাদ সংশ্লিষ্ট উসকানিমূলক ভিডিও’ টিকটকে প্রকাশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশ থাকায় তাদের পুরো পরিচয় প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটককৃতরা হিমেল আহমেদ (২১) ও মুন্না তফাদার (১৮) নামে পরিচিত।
শনিবার সকালে ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি এই খবর নিশ্চিত করেন। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, “এই দেশে কোনো সন্ত্রাসীর থাকার অধিকার নেই। আদালতের নির্দেশনা অনুসারে যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।”
ইতালির টেলিভিশন চ্যানেল স্কাই টিজি ২৪-এর এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়, পালেরমো প্রসিকিউটর অফিসের প্রধান মাউরিজ্জিয়ো দি লুসিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, গত মার্চ ও এপ্রিল মাসে ওই দুই তরুণ ধারাবাহিকভাবে টিকটকে ধর্মীয় চরমপন্থামূলক, জিহাদ-সম্পর্কিত ও পশ্চিমা-বিরোধী ভিডিও প্রকাশ করছিলেন। ভিডিও কনটেন্টে গাজা পরিস্থিতিকে ঘিরে জিহাদি মনোভাবকে উসকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
এছাড়া আরও জানা গেছে, তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কীভাবে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষকে ক্ষতি করা যায়, সে বিষয়ে গবেষণা করছিলেন। তাদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক কনটেন্টও পাওয়া গেছে।
বর্তমানে আদালতের নির্দেশে তাদের গৃহবন্দী রাখা হয়েছে এবং হাতে পরানো হয়েছে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার।
এ বিষয়ে স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পালেরমো পুলিশ বিভাগ জানিয়েছে, তদন্ত এখনো চলমান রয়েছে।
-
তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল?
-
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক
-
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান
-
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে?
-
ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে