ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

ইতালিতে একদিনে ৮ হাজার মানুষ সুস্থ হয়েছে

প্রকাশিত: ০৭ মে ২০২০, ০৪:০২ এএম

ইতালিতে একদিনে ৮ হাজার মানুষ সুস্থ হয়েছে
ইতালিতে আট হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে রেকর্ড সৃষ্টি করেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ৮ হাজার ১৪ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ১৪ হাজার ৪৬৭ জন। এদিকে লক ডাউনের তৃতীয় দিন‌ বুধবার রাজধানী রোমসহ দেশের বিভিন্ন শহর গুলোতে সাধারণ মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি। প্রথম দিন সোমবার মানুষের ঢল ছিল সর্বত্র। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধে জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে তিনি জনগণের হাতে ছেড়ে দিয়েছেন বলে উল্লেখ করেন। এদিকে ইতালির বিশেষায়িত হাসপাতাল স্পাল্লানজানি করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে। তারা ইদুর এবং একজন মানুষের শরীরে সফল পরীক্ষা করেছে বলেও দাবি করেছে। ইতালির বিখ্যাত ফার্মাসিটিক্যালস কোম্পানি টাকিস এই ভাইরাসটি উৎপাদন করবে বলে জানিয়েছে। সরকারের অনুমোদন পেলে প্রতিষেধকটির উৎপাদনের কাজ শুরু হবে। ইতালিতে ৬ এপ্রিল আক্রান্ত এবং মৃতের সংখ্যার দিকে কারো নজর ছিল না। বিপুল সংখ্যক করোনা ভাইরাস মুক্ত হওয়ায় সকলের মধ্যেই স্বস্তি ফিরে এসেছে। ইতালিতে বাংলাদেশ কমিউনিটির নেতা মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও আলমগীর হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, খুব শিগগিরই আমরা এই মরণব্যাধি থেকে মুক্তি পাবো বলে বিশ্বাস করি এবং আবারো স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হব। রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। তবে সরকারি বিধিনিষেধের কারণে কেনাকাটার ক্ষেত্রে মানুষের উপস্থিতি খুব আশাব্যঞ্জক নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোমের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, লকডাউন শিথিল হলেও মানুষের চলাচল স্বাভাবিক হয়নি, বলে তাদের ব্যবসা অনেকটাই খারাপ বলে জানান তিনি। আশাবাদ ব্যক্ত করে বলেন চলতি মাসেই এই অবস্থার পরিবর্তন হতে পারে।