ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

ইউকে বিসিসিআই’র নতুন কমিটির অভিষেক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে সেমিনার

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৫ এএম

ইউকে বিসিসিআই’র নতুন কমিটির অভিষেক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে সেমিনার
ইউকেবিসিসিআই এর নতুন কমিটির অভিষেক ও বিজনেস সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।  ৭ ফেব্রয়ারী সেন্ট্রাল লন্ডনের এক অভিজাত হোটেলে  দুই পর্বের   অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল- নতুন কমিটির অভিষেক। প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই। বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নূরু। নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন নব নির্বাচিত প্রেসিডেন্ট এম জি মাওলা মিয়া এফআরএসএ, বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই। এ পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়ছল চৌধুরী। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে তাদের সফলতার স্বাক্ষর হিসেবে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্তমান অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধারের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার। সেমিনারে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, লন্ডনস্থ  বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। এসময় তিনি বাংলাদেশে ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান। আরো বক্তব্য রাখেন লর্ড করণ ভিলা মরিয়া ওবিই,  স্কাই স্পোর্ট ও আইটিবি’র সিনিয়র রিপোর্টার গ্যারি নিউবন এমবিই, ফয়সল চৌধুরী এমএসপি, ইউকেবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট জামাল মকদ্দুস, লন্ডন টি এক্সেঞ্জের অলিউর রহমান ওবিই, এআরটি’র ম্যানেজিং ডায়রেক্টর  ড. ওয়ালি, ক্লারিটাস ট্যাক্স এর লেইন হোয়াইট, এনএইচএস  ফান্ডেশন  ট্রাস্টের ড. আনিস আহমদ, ইউকে বিসিসিআই মিডল্যান্ড রিজিওয়নের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমদ, ইস্ট ইংল্যান্ড রিজিওয়নের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান। এই পর্বে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও লর্ড  করণ ভিলা মরিয়াকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারে বক্তারা বলেছেন, বর্তমান সময়ে ব্যবসা টিকিয়ে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য ধারণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। নতুন নতুন ধারনা নিয়ে তরুন প্রজন্মকে ব্যবসায় যুক্ত হওয়ার আহবান জানানো হয় সেমিনারে। হসপিটালিটি, আইটি, একাউন্টিং, গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয় সেমিনারে। ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া ও রহিমা মিয়া  এর পরিচালনায় সেমিনারে ইউকেবিসিসিআই ব্যবসায়ীদের নিয়ে কীভাবে বাংলাদেশে ও ব্রিটেনে কাজ করছে, তা তুলে ধরা হয়।