ইরানে হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, এই বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ‘আমি কী করব, সেটা কেউ জানে না।’
ইরান বা ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরিকল্পনা করছে কি না, স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কোনো স্পষ্ট উত্তর দেননি।
তিনি বলেন, ইরানিরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু তাঁর মতে ‘এখন অনেক দেরি হয়ে গেছে… এখন আর এক সপ্তাহ আগের মতো পরিস্থিতি নেই। আমি কী করব, সেটা কেউ জানে না।’
পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম। তবে তিনি এও বলেন, ‘তার মানে এই নয় যে, আমি সেটাই করতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’
প্রেসিডেন্ট ট্রাম্প আবারও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ‘মাত্র কয়েক সপ্তাহ’ দূরে ছিল।
তবে, ইরান এ দাবি বারবার অস্বীকার করে আসছে।
ট্রাম্প আবারও ইরানকে দোষারোপ করে বলেন, তেহরান এখনো কোনো পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে সই করেনি। তবে তিনি যোগ করেন, ‘হয়তো এখনো সেটা সম্ভব, কিন্তু খুব দেরি হয়ে গেছে।’
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: