ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

আপাসেনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উৎসব

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০৪:৩৪ এএম

আপাসেনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উৎসব
একাত্তরের উত্তাল দিনগুলোতে মুক্তিকামী বাঙালির প্রাণের স্পন্দন হয়ে উঠে আসা জাগরণের গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে চ্যারিটি সংস্থা আপাসেন। একই মঞ্চে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের গৌরবময় পথচলার ৩৭ বছরও উদযাপিত হবে। পূর্ব লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী পিপল'স প্যালেস গ্রেট হলে ৫ ডিসেম্বর রবিবার বেলা ২টা থেকে শুরু হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও আপাসেনের ৩৭ বছর পূর্তি উৎসব। রনাঙ্গনের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বৃটেনে বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই আয়োজনে অংশ নিতে যাচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন। ১৬ নভেম্বর মঙ্গলবার ব্রাডি আর্টস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, 'বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সাথে আপাসেনের ৩৭ বছরের পথচলার প্রত্যক্ষ সংযোগ রয়েছে। বৃটিশ-বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের অন্তর্গত শক্তিমত্তা আপাসেনকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।' আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাগরণের গান ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ৫০ বছর পূর্তি উৎসবে থাকছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। দুই শতাধিক ছবির এই প্রদর্শনীতে স্থান পাবে মুক্তিযুদ্ধকালীন দূর্লভ সব আলোকচিত্র, বিলেতে একাত্তরের যুদ্ধকালীন প্রতিবাদ সমাবেশ ও তহবিল সংগ্রহের ছবি এবং আপাসেনের ৩৭ বছরের পথচলার খন্ডচিত্র। থাকছে আপাসেনের কার্যক্রম ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য প্রদর্শনী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭৭০ ধারন ক্ষমতা সম্পন্ন কুইন মেরি পিপল'স প্যালেস অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথি ছাড়াও সীমিত সংখ্যক আসন কমিউনিটির সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে উৎসবে অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে apasen.medialinkworld.com/register এই লিংকে ঢুকে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে। আপাসেনের গণমাধ্যম ও জনসংযোগ বিষয়ক মুখপাত্র বুলবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আমির হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য লোকমান হোসেন, আপাসেনের বিজনেস ও ডেভেলপমেন্ট ডিরেক্টর টেসা ওউ, সহযোগী পরিচালক শোয়েব আহমেদ, সংস্থার অন্যতম জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাবিবুর রহমান কবির, মুহাম্মদ আবদুস সাত্তার, সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়কারী শিল্পী গৌরি চৌধুরী ও অনুষ্ঠানের ব্যবস্থাপনা সমন্বয়কারী মিডিয়া লিংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিব ইসলাম।