ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

আদালত চত্বরে মমতাজের উপর ডিম নিক্ষেপ, প্রশাসন নীরব

প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

আদালত চত্বরে মমতাজের উপর ডিম নিক্ষেপ, প্রশাসন নীরব

মানিকগঞ্জে হত্যা ও নাশকতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল হরিরামপুর ও সিংগাইর আদালতে পৃথক দুটি মামলার শুনানি শেষে বিচারক এই রিমান্ড আদেশ দেন বলে জানান আদালত পুলিশের ওসি আবুল খায়ের।

রিমান্ড শুনানি শেষে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত চত্বরে কতিপয় লোক তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করেনি। কিংবা হামলাকারীদের নিভৃত কিংবা ধরার চেষ্টা করেনি।

ওসি আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। পরে বেলা ১১টার দিকে হরিরামপুরের একটি নাশকতার মামলায় মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক আইভি আক্তার শুনানি শেষে মমতাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইরের একটি হত্যা মামলায় মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আব্দুন নূরের আদালতে হাজির করা হলে বিচারক আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ওসি আবুল খায়ের জানান।

রিমান্ড শুনানির সময় আদালত চত্বরে বিএনপি সমর্থক আইনজীবী ও নেতাকর্মীরা মমতাজ বেগমের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে।

ওসি আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এক দশক পর ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা রয়েছে। ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন এই মামলা করেন।

এর আগে ১২ মে রাতে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

লোকসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নবম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরে নৌকা প্রতীকে নির্বাচিত হন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে এক আওয়ামী লীগ নেতার কাছে পরাজিত হন।

গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে।