ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

আজিজুর রহমান চৌধুরি স্মারক সম্মাননায় ভূষিত বাংলাদেশের স্থপতি ও লেখক, নাট্যকার শাকুর মজিদ

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ এএম

আজিজুর রহমান চৌধুরি স্মারক সম্মাননায় ভূষিত বাংলাদেশের স্থপতি ও লেখক, নাট্যকার শাকুর মজিদ
'থিঙ্ক গ্লোবালি ; এক্ট লোকালি' এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়। ক্রমে তার-ই বাস্তবায়ন ঘটছে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত স্বপ্নিল বহুমুখী বিদ্যালয় ইতিমধ্যে রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক স্তরেও ব্যাপক পরিচিতি ও প্রশংসা লাভ করতে সক্ষম হচ্ছে। দেশ-বিদেশের লব্ধপ্রতিষ্ঠিত গুণীজন বিভিন্ন উপলক্ষ্যে স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ে পদার্পণ করে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ কর্তৃপক্ষকে। একটি গ্রামীণ পরিবেশে স্কুলটি প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী তথা স্কুল কর্তৃপক্ষের আতিতেয়তা, শীষ্টাচার, পরিচ্ছন্নতা, গুণীজনদের সম্মান করার পরম্পরা, শিক্ষানুরাগ ইত্যাদি দেখে মুগ্ধ বলে জানালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, বহুগ্রন্থের প্রণেতা ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক শাকুর মজিদ। দীর্ঘ দিনের পরম্পরা অনুযায়ী আজ স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে ২০১৮ সালের 'আজিজুর রহমান চৌধুরি স্মারক সম্মাননা' প্রদান করা হয় বাংলাদেশের খ্যাতনামা লেখক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শাকুর মজিদকে। তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি তাঁর ছাত্র জীবনের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে উপস্থিত পড়ুয়াদের জ্ঞানান্বেষণে আরও যত্নবান হওয়ার উপদেশ দেন। তিনি ক-মান থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রস্তুতিকাল বলে উল্লেখ করেন। দ্বাদশ শ্রেণি পাশ করার পর প্রত্যেকেই বিষয়ভিত্তিক পড়াশুনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। প্রকৃত পড়াশুনা দ্বাদশ শ্রেণি পর্যন্ত-ই অর্জন করা হয়। উপস্থিত ছাত্রছাত্রীদের বিশ্ববীক্ষা, আধুনিক প্রযুক্তির সুফল ও কুফল নিয়েও প্রাঞ্জল ভাষায় বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, বিয়ানিবাজারের এক প্রান্তিক জনপদ থেকে কীভাবে সপ্তম শ্রেণিতে চট্টগ্রামের ক্যাডেট স্কুলে গিয়ে পাঠগ্রহণ করে আজ এই অবস্থানে পৌঁছেছেন। শাকুর মজিদ উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যেও বিশ্বজনীনতার ছাপ আছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রান্তিক অঞ্চলে প্রতিষ্ঠিত স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য থেকেও বিশ্বনাগরিক হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তিনি শিক্ষক মণ্ডলীসহ অভিভাবকদের পড়ুয়াদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন। আজিজুর রহমান চৌধুরি স্মারক সম্মাননার জন্য তাঁকে মনোনীত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তথা স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান হবিবুর রহমান চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বাংলাদেশ হাইকোর্টের স্বনামধন্য আইনজীবি আব্দুল হাসিব। তিনি তাঁর বক্তব্যে করিমগঞ্জের সঙ্গে তাঁদের নাড়ীর সম্পর্ক বলে উল্লেখ করেন। স্বাগত বক্তব্য পেশ করেন স্বপ্নিল গ্রুপ অব ইনস্টিটিউশন্স-এর প্রতিষ্ঠাতা ড. মুজিবুর রহমান চৌধুরি। তিনি তাঁর বক্তব্যে তাঁর পিতা বিশিষ্ট শিক্ষক-রাজনীতিক-সমাজসেবী প্রয়াত আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরির উজ্জ্বল স্মৃতিতে এই সম্মাননা প্রদান বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সুলেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, স্থপতি শাকুর মজিদ-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্বকে তাঁর পিতার নামাঙ্কিত সম্মাননা প্রদান করে তাঁর পরিবার গৌরবান্বিত বোধ করছে। অতীতেও বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করার কথা তিনি উল্লেখ করেন। শাকুর মজিদের হাতে ফুলের তোড়া, ফুলম গামছা, কাশ্মীরি শাল, ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন যথাক্রমে মওলানা আব্দুল বাসিত, তাজ উদ্দিন, হবিবুর রহমান চৌধুরি ও মুজিবুর রহমান চৌধুরি। শাকুর মজিদ তাঁর রচিত ট্রিলজি 'ছাত্রকাল' গ্রন্থটি প্রতিষ্ঠাতা ড. মুজিবুর রহমান চৌধুরির হাতে তুলে দেন স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের লাইব্রেরির জন্য। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক তাজ উদ্দিন।