ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

আওয়ামী লীগ আমাকে বহিষ্কারও করেনি, আমি আওয়ামী লীগ ছাড়িওনি

প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০৬:০২ এএম

আওয়ামী লীগ আমাকে বহিষ্কারও করেনি, আমি আওয়ামী লীগ ছাড়িওনি
সরকারি দলে না থাকতে পেরে সংসদে আফসোস প্রকাশ করেছেন ধানের শীষ নিয়ে নির্বাচন করা গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। সংসদে সরকারি দলের এমপিদের বসার জায়গা দেখিয়ে তিনি বলেছেন, আমার তো এখানে থাকার কথা নয়, ওইদিকে থাকার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস ২০০৮ সাল থেকে আমি বাইরে। রোববার সংসদে ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, এ সংসদ নিয়ে যে সন্দেহ উদ্বেগের কথা বলা হয়েছিল, বিতর্ক সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনিভাবে নির্বাচন নিয়েও সেরকম প্রচারণা থাকতো- যদি সেদিন আমি সংসদ সদস্য হিসিবে শপথ না নিতাম। গত ৭ মার্চ আমি সংসদ সদস্য হিসেবে শপথ না নিলে আজ বিএনপির এমপিরা শপথ নিতেন না। এজন্য আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা সঠিক ছিল। এতদিন সরকারের দলের হয়ে সংসদে না আসতে পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সেই অজানা ইতিহাস বলতে পারছি না। আজকের সংসদ নেত্রী তিনি আমাকে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন। আমাকে ডাকসুর ভিপি বানিয়েছিলেন। দেশের এমন কোনো জেলা নেই বঙ্গবন্ধু রাজনীতির জন্য আমি যাইনি। এমনকি ৭০ ভাগেরও বেশি উপজেলায় বঙ্গবন্ধুর পক্ষে রাজনীতি করেছি। সেই অজানা তথ্য এখনও রয়ে গেছে । সঙ্গীত শিল্পী আব্দুল জব্বারের একটি গান আছে, এই যে দুনিয়া, কিসেরও লাগিয়া/ এত যত্নে বানিয়েছেন সাঁই/ তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধরো / সর্প হইয়া দংশন করো/ ওঝা হইয়া ঝাড়। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পরে এই যে প্রক্রিয়া শুরু হয়েছিল আমি মনে করি ২০০৮ সালের পর থেকে আমিও সেই প্রক্রিয়া ও ষড়যন্ত্রের শিকার হচ্ছিলাম। আমি জাতীয় ঐক্যের জন্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম। আওয়ামী লীগ আমাকে বহিষ্কারও করেনি, আমি আওয়ামী লীগ ছাড়িওনি। ঘুষ লেনদেন সম্পর্কে তিনি বলেন, আসুন আমরা সবাই শপথ করি। একটা জায়গা থেকে বা যে কোন একটি মন্ত্রণালয় থেকে শুরু করেন। আমরা সবাই শপথ নেব। সেখানে প্রধানমন্ত্রীর নীতি বাস্তবায়ন করব। যে ঘুষ খাবে আর যে ঘুষ দেবে তার বিরুদ্ধে শাস্তি হবে। আসুন আমরা এটি শপথ গ্রহণ করি।