ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬
ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে শরণার্থী স্পনসরশিপ ভিসা চালুর ঘোষণা, আবেদন শুরু এ বছরেই যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে যুক্তরাজ্যের ছোট গ্রামে ১,২৫০ আশ্রয়প্রার্থী রাখার সিদ্ধান্ত: সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাসিন্দারা ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান হামে মৃত্যু ৭০০ ছাড়াল ফিফায় ব্রাজিলের অভিযোগ: মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়? ঘরে বসেই সহজে ই-ভিসা (eVisa) করার ধাপসমূহ শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক আঙ্গুরায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ এএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক আঙ্গুরায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
 বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম ট্রাস্টি মোয়াজ্জেম উদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী মাহফুজ রাব্বি এবং মুফাজ্জিল হোসেন সুহেল'র সৌজন্যে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চখন্ড আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (২৪শে সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী পরিচালিত উক্ত ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীদের সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় শতাধিক মহিলাদের বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদান করা হয়। এ সময় প্রায় ৫ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সমাজের দুস্থ ও অসহায় রোগীগণের চিকিৎসার্থে আয়োজিত উক্ত মেডিকেল ক্যাস্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেটের সাবেক সিভিল সার্জন, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল এডভাইজার ডাঃ ফয়েজ আহমদ, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান সুহেল খান, হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সমন্বয়ক জাকির হোসেন খান, বিশিষ্ট মুরব্বি আব্দুল বাকি, আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ, শিক্ষানুরাগী মস্তাকুর রহমান প্রমূখ। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল টিমের সার্বিক তত্বাবধানে এবং যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজ সেবক সারওয়ার উদ্দিন, সাব্বির হোসেন ও জাবির আহমদসহ স্থানীয় সেচ্ছাসেবকগনের আন্তরিক সহযোগিতায় উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশিষ্ট কলপোস্কোপিস্ট ডাঃ সাদিয়া মাহবুবা রিপা, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালসহ সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী। আগত সেবা প্রার্থীগণ এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পল্লী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার দাবি জানান।