ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
সর্বশেষ
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু

মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৫:১১ পিএম

মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া

হযরত শাহজালাল (রহ.) হযরত শাহপরান (রহ.) মাজারকেন্দ্রিক দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং মাদক অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর নির্দেশনা দেওয়ার একদিন পরই সিলেটের জেলা প্রশাসক (ডিসি) জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

হঠাৎ এই প্রত্যাহারের সিদ্ধান্তে সিলেটের সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উদ্বেগ তৈরি হয়েছে। গত ২০ জুন প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, মাজারের দান বাক্সে স্বচ্ছতা নিশ্চিত করা, মাজারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং মাদকবিরোধী কড়াকড়ি আরোপের নির্দেশনা দিয়েছিলেন ডিসি সারওয়ার আলম। এর মাত্র একদিনের মাথায় তার প্রত্যাহারের খবরে অনেকেই বিষয়টিকে কাকতালীয় মনে করছেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন। তবে এই প্রত্যাহারের সঙ্গে মাজার সংক্রান্ত নির্দেশনার কোনো সরাসরি সম্পর্ক আছে কিনা, সে বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যেভাবে আলোচনায় আসেন সারওয়ার আলম

সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন ্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শত শত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সারওয়ার আলম। তবে ২০২০ সালের নভেম্বর হঠাৎ তাকে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়, যা নিয়েও তখন প্রশ্ন উঠেছিল।

তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। এর আগে বঞ্চিত হওয়ার ক্ষোভ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সারওয়ার আলম। ওই স্ট্যাটাসকে অসদাচরণ হিসেবে গণ্য করে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে লঘুদণ্ড হিসেবে 'তিরস্কার'-এর শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিলেটে প্রবাসী-বান্ধব উদ্যোগে প্রশংসিত

সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে প্রবাসীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে প্রবাসী পদক প্রদানের উদ্যোগ নিয়ে দেশে-বিদেশে প্রশংসিত হন সারওয়ার আলম। ছাড়া আলোচিত সাদাপাথর কাণ্ড, অবৈধ জমি দখলের বিরুদ্ধে অভিযান, যানজট নিরসন, পরিচ্ছন্ন নগর গড়ার উদ্যোগ এবং প্রবাসী বিনিয়োগের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেও তিনি প্রবাসী সমাজে ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেন।

প্রসঙ্গত, ভূপ্রাকৃতিক সম্পদ, প্রবাসী রেমিট্যান্স, ফলমূল এবং হাওর-বাঁওড়ভিত্তিক সম্পদের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে সিলেট দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য অবদান রাখলেও এই অঞ্চল নানাভাবে বৈষম্যের শিকার বলে অভিযোগ আছে স্থানীয়দের মধ্যে। একই সঙ্গে সিলেটিরা ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয় বলে পরিচিত, এবং সামাজিক-সাংস্কৃতিকভাবে দেশে-বিদেশে প্রশংসিত একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে এই জনগোষ্ঠী।

সিলেটবাসীর প্রতিক্রিয়া

ভেজালবিরোধী অভিযান, প্রবাসী-বান্ধব উদ্যোগ সাম্প্রতিক মাজার-সংক্রান্ত স্বচ্ছতামূলক পদক্ষেপের কারণে সিলেটে একটি বড় অংশের কাছে জনপ্রিয় প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছিলেন সারওয়ার আলম।

তার আকস্মিক প্রত্যাহারকে অনেকেই "অপ্রত্যাশিত" বলে মন্তব্য করছেন, এবং বিষয়টি নিয়ে দেশে প্রবাসে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে।