ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬
ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে যুক্তরাজ্যের ছোট গ্রামে ১,২৫০ আশ্রয়প্রার্থী রাখার সিদ্ধান্ত: সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাসিন্দারা ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান হামে মৃত্যু ৭০০ ছাড়াল ফিফায় ব্রাজিলের অভিযোগ: মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়? ঘরে বসেই সহজে ই-ভিসা (eVisa) করার ধাপসমূহ শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?

প্লট দুর্নীতির মামলায় টিউলিপ দোষী সাব্যস্ত, আইনজীবীর অভিযোগ: কোনো প্রামাণিক নথি উপস্থাপন করেনি দুদক

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

প্লট দুর্নীতির মামলায় টিউলিপ দোষী সাব্যস্ত, আইনজীবীর অভিযোগ: কোনো প্রামাণিক নথি উপস্থাপন করেনি দুদক

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের একটি দুর্নীতি মামলায় দোষী ঘোষণা করে ঢাকার একটি আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। পূর্বাচলে টিউলিপের মা শেখ রেহানাকে বরাদ্দ দেওয়া ১০ কাঠার একটি প্লট নিয়ে করা দুর্নীতির মামলার রায় সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম।

এ মামলায় শেখ রেহানা সাত বছরের কারাদণ্ড পান এবং টিউলিপের খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড। অন্য আসামিদেরও সমান মেয়াদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনে সাত লাখ পাউন্ড দামের ফ্ল্যাট ‘উপহার’ পাওয়ার খবর প্রকাশ্যে এলে সমালোচনার মুখে গত জানুয়ারিতে যুক্তরাজ্যে সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ সিদ্দিক।

এর কিছুদিন আগে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগেও টিউলিপের নাম ওঠে। তখন ব্রিটিশ সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে টিউলিপ ও তার বোনের পাওয়া ‘উপহারের’ ফ্ল্যাট নিয়েও তীব্র আলোচনা শুরু হয়।

গুলশানে মা-বাবার কাছ থেকে পাওয়া একটি ফ্ল্যাট টিউলিপ ২০১৫ সালে তার বোন রূপন্তীর কাছে হস্তান্তর করেন। তবে সেই হস্তান্তরে ব্যবহৃত নোটারি তদন্তে ‘ভুয়া’ বলে উঠে এসেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে এর প্রতিক্রিয়ায় গত এপ্রিলে তার আইনজীবী অভিযোগ করেন—দুদক বলেছিল ‘প্রামাণিক নথির ভিত্তিতে’ তদন্ত চলছে, অথচ কোনো প্রামাণিক নথিই উপস্থাপন করা হয়নি।

এছাড়া দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো ‘সাড়া’ পাওয়া যায়নি বলেও আইনজীবীরা অভিযোগ করেন। তাদের বক্তব্য—এতে টিউলিপের ‘ন্যায়বিচারের মৌলিক অধিকার ক্ষুণ্ন’ হয়েছে।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ২৩ এপ্রিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিউলিপ যদি নির্দোষ হন, তবে কেন পদত্যাগ করলেন?

“কেন তিনি তার আইনজীবীদের দুদকের সঙ্গে যোগাযোগ করতে বললেন? দুদক তার আইনজীবীকে ইমেইলে অনুরোধ জানিয়েছে যাতে তিনি বাংলাদেশে মামলার আইনি প্রক্রিয়ায় অংশ নেন।”

গত বছরের মাঝামাঝি যুক্তরাজ্যে নিরঙ্কুশ জয়ে সরকার গঠন করে লেবার পার্টি, যেখানে আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান টানা চারবারের এমপি টিউলিপ সিদ্দিক।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ ২০১৫ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরবর্তী দুই নির্বাচন ২০১৭ ও ২০১৯ সালেও তিনি পুনর্নির্বাচিত হন।

লন্ডনের মিচামে জন্ম নেওয়া টিউলিপ শৈশব কাটিয়েছেন বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। তিনি লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পূর্বাচলে প্লট দুর্নীতির অন্য তিন মামলায় গত বৃহস্পতিবার আরেকটি আদালত টিউলিপের খালা শেখ হাসিনাকে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পান পাঁচ বছর করে কারাদণ্ড।

এর আগে গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান দমনচেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়।

পূর্বাচলের প্লট দুর্নীতির আরও দুটি মামলা এখনো আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সেখানে শেখ হাসিনা ও টিউলিপের পাশাপাশি টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তীও আসামির তালিকায় আছেন।