ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬
ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে শরণার্থী স্পনসরশিপ ভিসা চালুর ঘোষণা, আবেদন শুরু এ বছরেই যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে যুক্তরাজ্যের ছোট গ্রামে ১,২৫০ আশ্রয়প্রার্থী রাখার সিদ্ধান্ত: সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাসিন্দারা ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান হামে মৃত্যু ৭০০ ছাড়াল ফিফায় ব্রাজিলের অভিযোগ: মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়? ঘরে বসেই সহজে ই-ভিসা (eVisa) করার ধাপসমূহ শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া

রাজধানীতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৬:১৫ পিএম

রাজধানীতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান

কার্যক্রম ‘নিষিদ্ধ’ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ খানেক নেতাকর্মী রাজধানীর ধানমণ্ডিতে মিছিল করেছে। তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগানে ওই এলাকা মাতিয়ে তুলেন।

রবিবার (৩১ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের রাপা প্লাজা এলাকা থেকে শুরু হয়ে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনে পর্যন্ত মিছিল করে তারা। মিছিল থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের নামে থাকা মামলা প্রত্যাহার ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানানো হয়।

এর আগে সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ কর্মীকে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল।

বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে বলেন, “এখানে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন।”

এক প্রত্যক্ষদর্শী জানান, “ধানমন্ডি ২৭ নম্বর মিনা বাজারের সামনে দিয়ে কয়েকশ মানুষ মিছিল করেছে। এ সময় মিছিল থেকে একটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়। এরপর মিছিলকারীরা দ্রুত শংকরের দিকে চলে যায়।”

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরের দিকে তাদের একটি মিছিল বের হয়েছিল। ২৫-৩০ জনের ওই মিছিল দ্রুত সরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি।”

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিন পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বহু নেতা—মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রভাবশালী সংসদ সদস্যরা গ্রেপ্তার হন। জোটভুক্ত কয়েকটি দলের নেতাদেরও আটক করা হয়।

বর্তমানে আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা আত্মগোপনে থাকায় নিয়মিত রাজনৈতিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও দলটির নেতাদের বিরুদ্ধে আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করেছে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে দলটির কর্মীদের আকস্মিক মিছিলের খবর পাওয়া যায় এবং এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ও হয়।