ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ঢাকা ২৮ ফাল্গুন ১৪৩২, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সর্বশেষ
প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির নারী দিবস উদযাপন

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৬:০৯ পিএম

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির নারী দিবস উদযাপন
‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে দিচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা’ প্রতিপাদ্য নিয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে ইতালী সহ সারাদেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অধিকার রক্ষা, নারী-পুরুষের সমতা ও নারীর প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠাই এবারের নারী দিবসে মহিলা সমাজ কল্যান সমিতি ইতালীর মূল লক্ষ্য। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মার্চ) মহিলা সমাজ কল্যান সমিতি ইতালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি লায়লা শাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এর যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব সুফিয়া খাতুন। এতে সংগঠনের পক্ষ থেকে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বাবলি ইউসুফ। অনুষ্ঠানে ইতালী আওয়ামী লীগ, ইতালী বাংলা উন্নয়ন সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ইতালী, মহিলা সংস্থা ইতালী, নব জাগরন নারী কল্যান সমিতি, তুসকোলানা নারী সংস্থা, পল্লীবালা নারী অঙ্গ সহ অন্যান্য ব্যবসায়ী, আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট ব্যাক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নারীদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন। তারা বলেন,দেশে দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা নারীদের সম অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা আরোমা আলিমেন্টারী, সুভাষ বাসমতি, সুরমা আলিমেন্টারী, লায়লা ফেশন, হাসান আলিমেন্টারী, সুপার ব্লু লাভান্দেরিয়া, সুরমা আলিমেন্টারী সহ আরো অনেকেই।পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রোমের বিশিষ্ট কন্ঠ শিল্পী রতনা বসাক, সেলিম আহমেদ, সাদ শহীদ, দিপু, জাকারিয়া আহমেদ, নার্গিস হাওলাদার, শিশুনৃত্য শিল্পী রুপন্তী ঘোষ।