ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

 বৈশাখী শোভাযাত্রা

দেশ পেরিয়ে প্রবাসেও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন ও ধারণ করছেন প্রবাসী বাংলাদেশীরা। ‌ইতালি রোমে বাংলা বর্ষবরণ ১৪৩২ এর শুরুতেই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদে ইতালির আয়োজনে খোলা মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব। ছুটির দিন থাকলেও বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বিপুলসংখ্যক প্রবাসীর পদচারণায় স্থানীয় সময় বিকালটি মুখরিত হয়ে ওঠে বৈশাখী মেলার মাঠ। রিপোর্টটি পাঠিয়েছেন মিনহাজ হোসেন

রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙ্গা দেওয়াল পার্কে বৈশাখী সাজে রঙিন পাঞ্জাবি, বৈশাখী শাড়ি পরে যোগ দেন নানান বয়সের প্রবাসী বাংলাদেশি।

সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেলের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, হাসান ইকবাল, সি আই পি নজরুল ইসলাম ও সংগঠনের নাপোলি আনকোনা শাখা সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনাপর্ব

অনুষ্ঠানে প্রথম পর্বের শুরুতেই শোভাযাত্রা বৈশাখী রেলী ও সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানার পরিচালনায় প্রবাসে বেড়ে উঠা শিশুদের নৃত্য, ছড়া গান আর প্রবাসী ব্র্যান্ড শিল্পীদের যন্ত্র সংগীতের মন ভোলানো ‘এসো হে বৈশাখ, এসো, এসো…’ সুরের আবহের মধ্য দিয়ে মাতিয়ে তোলে পুরো পার্ক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জহুরা ঈশিতার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে রোমের স্থানীয় শিল্পী‌ রকস্টার বাবু বাঙ্গাল ও কেয়ার গান পরিবেশনে বাংলা সংগীতের মূর্ছনায় মেলা ছিল আনন্দ মুখর ।নিয়মিত বিরতি দিয়ে পরিবেশিত হয় নৃত্যও।

আয়োজকরা জানান, আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা এবং ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে সবাই বাংলাদেশিদের এই বড় একটি উৎসব উদযাপনের সঙ্গে সঙ্গে একে অন্যের সম্প্রীতি আরও বাড়িয়ে তুলতে পারেন।

আলোচনাপর্ব

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, দূর পরবাসে বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যের আনন্দ আয়োজন থেকে আড়ালে থাকেন আজকদের এই উৎসব কিছুটা হলেও আমাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে বিদেশে এক টুকরো বাংলাদেশের মধ্যে আছি।

এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশীয় হরেক রকমের খাবার যেমন ঝালমুড়ি, দেশীয় পিঠা, ইলিশ ভাতসহ নানান পদের খাবার এবং পোশাকের পসরা নিয়ে বসেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, একটু দেরিতে হলেও আমরা এই বড় উৎসবটি উদযাপন করতে পারছি একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি প্রবাসে এটা আমাদের একটা বড় আনন্দ। সব প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রাণবন্ত আড্ডা

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ও রোম বিডি স্পোর্টিং ক্লাব এবং অভ্যর্থনায় ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ও মহিলা সংস্থা ইতালি। এছাড়াও বিশেষ সহযোগিতায় ছিল ‌সার্ভিস ইতালি, সিসিএল, সিএসভি কাফ, গোল্ড আইস, ডেইজি হেয়ার স্টাইল, হাসান আলিমেন্টারী, সুরমা আলিমেন্টারী, সজল ভেবানদে, দিশারী রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান