ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: খরচ কত, কী সুবিধা জানাল সরকার সৌদিতে রেসিডেন্সি পারমিটে বড় পরিবর্তন: ৩ মাসেই নবায়নের সুযোগ হারার পর মুখ খুললেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভা: চ্যান্সেলর হিলি, পররাষ্ট্রে মিলিব্যান্ড, স্বরাষ্ট্রে মাহমুদ মুক্তিযুদ্ধের চেতনাই বার বার বিজয়ী হবে: পুরস্কার গ্রহণ করে ড. জাফর ইকবাল বড় পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে শুরু যুক্তরাজ্যে বার্নহাম যুগ, কী কী থাকছে পরিকল্পনায় 'আমাদের আরও ভালো হতে হবে'-ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির? গোল্ডেন বুট কিলিয়ান এমবাপের

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
সৌদি আরবে ইরানি হামলার ফাইল ছবি

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এর আগে সৌদি আরবের মধ্যাঞ্চলে সংঘটিত একটি হামলায় দুইজন নিহত এবং ১২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা সৌদি আরবের আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। হতাহতের ঘটনাটি আল-খারজ এলাকাতেই ঘটেছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কনস্যুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছে।