ঢাকা ১৯ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০২ মে ২০২৬
ঢাকা ১৯ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০২ মে ২০২৬
সর্বশেষ
বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প লন্ডনে প্রদর্শিত হবে 'মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস (ছায়াবন্দনা)' নারী এমপি শিক্ষা, সম্পদে কে এগিয়ে? ১ মের ‘ডেডলাইন’: ট্রাম্প থামবেন? নাকি যুদ্ধ চলবে? যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন: নীলাঞ্জন সভাপতি, আমিরুল সম্পাদক গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন

ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪২ পিএম

ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!

ইউরোপের চারটি দেশ আজ [২৮ এপ্রিল] নজিরবিহীনভাবে বিদ্যুৎ বিচ্চিন্ন হয়ে পড়েছে। স্পেনের স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে সারা দেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। কারণ এখনো কিছু জানা যায়নি। একই সঙ্গে ফ্রান্স, পর্তুগাল, আন্দুরাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ কারণে মেন্ট্রোরেল, ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ট্রাফিক সিগনাল অকার্যকর। হাসপাতালের চিকিৎসা ব্যহত হচ্ছে। ইন্টারনেট বন্ধ। ব্যাংকের টাকা লেনদেনও বন্ধ হয়ে রয়েছে।

বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত কেউ কোনো আপডেট পাচ্ছে না বলে স্পেনে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী শাহজামাল জানিয়েছেন।

জানা যায়, ইউরোপের কয়েকটি দেশে আজ দুপুরের পর থেকে আকস্মিকভাবে শুরু হয় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্পেন ও পর্তুগালে, যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু শহর ও জনপদ।

স্পেনের রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা, সেভিল এবং পর্তুগালের লিসবন ও পোর্তো শহরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, গণপরিবহন পরিষেবা বন্ধ এবং ট্রাফিক সিস্টেম সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো ও রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং সুপারমার্কেট, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্ডভিত্তিক লেনদেন বন্ধ রয়েছে।

স্পেনের জাতীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর *Red Eléctrica* এক বিবৃতিতে জানিয়েছে, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দেশের বিদ্যুৎ চাহিদা হঠাৎ করে ২৭,৫০০ মেগাওয়াট থেকে ১৫,০০০ মেগাওয়াটে নেমে আসে, যা বড় ধরনের সিস্টেম ত্রুটির ইঙ্গিত বহন করে। পর্তুগালের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান *E-Redes* বলছে, ইউরোপীয় গ্রিডে সৃষ্টি হওয়া একাধিক ত্রুটির কারণে সেখানেও সচেতনভাবে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।

বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব ফ্রান্সের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ইউরোপীয় বিদ্যুৎ গ্রিডের অপারেটররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে পূর্ব ইউরোপের মোল্দোভায়ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত রয়েছে। বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, একযোগে একাধিক দেশে বিদ্যুৎ বিভ্রাট ইউরোপীয় বিদ্যুৎ অবকাঠামোর দুর্বলতা ও ঝুঁকির বিষয়টি আরও একবার সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে পরামর্শ দিয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং নতুন কোনো তথ্য আসলে তা জনসাধারণকে অবহিত করা হবে।