ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

আল-আকসায় প্রথম প্রকাশ্যে প্রার্থনা করলেন কোনো ইসরায়েলি মন্ত্রী

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম

আল-আকসায় প্রথম প্রকাশ্যে প্রার্থনা করলেন কোনো ইসরায়েলি মন্ত্রী
ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি প্রকাশ্য প্রার্থনায় নেতৃত্ব দিয়েছেন। ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এই স্থানটিতে এবারই প্রথম কোনো ইসরায়েলি মন্ত্রী প্রকাশ্যে প্রার্থনায় অংশগ্রহণ করলেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইতামার বেন গভির আল-আকসায় উপস্থিত হয়ে এক মিনইয়ানের নেতৃত্ব দেন। মিনইয়ান হলো ন্যূনতম ১০ জন ইহুদি পুরুষের সমন্বয়ে গঠিত সম্মিলিত প্রার্থনার দল। জর্ডানের আওতায় থাকা আল-আকসা মসজিদ ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি—তিন ধর্মের অনুসারীদের কাছেই বিশেষভাবে পবিত্র স্থান। ইহুদি ধর্মাবলম্বীরা এটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে চেনেন। ওয়াকফের ব্যবস্থাপনায় থাকা এ স্থানটিতে রয়েছে একাধিক মসজিদ ও গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা। টেম্পল মাউন্টে ইহুদি প্রার্থনায় নিষেধাজ্ঞা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি ধর্মাবলম্বীরা সেখানে প্রায়ই প্রার্থনায় অংশ নিচ্ছেন। এবার সেই চর্চায় যুক্ত হলেন একজন মন্ত্রীও। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তিশা ব’আভ উপলক্ষে আয়োজিত ‘আমিদা’ প্রার্থনায় নেতৃত্ব দেন বেন গভির। এই উপবাস দিবসটি ইহুদিদের পুরনো দুটি উপাসনালয় ধ্বংসের স্মরণে পালন করা হয়। এ সময় প্রার্থনায় অংশ নেওয়া বেন গভির ও তাঁর অনুসারীদের উদ্দেশে চিৎকার করার অভিযোগে আরব বংশোদ্ভূত এক ব্যক্তিকে আটক করে পুলিশ, জানিয়েছে আরুৎজ সেভেন। ২০২২ সালে জাতীয় নিরাপত্তামন্ত্রী হওয়ার পর থেকে বেন গভির বলে আসছেন, তাঁর নীতির অন্যতম লক্ষ্য হলো টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা। অথচ এই প্রাঙ্গণে কী করা যাবে, তা নিয়ে ইসরায়েল ও জর্ডানের মধ্যে দীর্ঘদিনের এক সমঝোতা রয়েছে। বেন গভিরের অবস্থানকে এই ‘স্ট্যাটাস কু’-এর লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। বেন গভিরের আল-আকসায় উপস্থিতি আরব দেশগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। জর্ডান একে ‘আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন’ এবং ‘অগ্রহণযোগ্য উসকানি ও উত্তেজনা সৃষ্টিকারী ঘটনা’ বলে মন্তব্য করেছে। এ ছাড়া, রোববারই বেন গভির গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের জন্য তাঁর সরকারকে আহ্বান জানান। তিনি বলেন, সরকারের উচিত ‘গাজায় ইসরায়েলি সার্বভৌমত্ব ঘোষণা করা, প্রতিটি হামাস সদস্যকে নিষ্ক্রিয় করা এবং গাজার নাগরিকদের স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহ দেওয়া।’