ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সময় বাড়ল

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সময় বাড়ল
ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরো পাঁচ মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্ট এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ফেসবুক পোস্টে আসিফ নজরুর বলেন, ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যে কেউ নিজ থেকে বৈধকরনের জন্য যোগযোগ করলে জরিমানাও দিতে হবে না। যাদের বৈধ কাগজ নেই তাদের এই সুযোগ গ্রহন করার অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরো অধিকসংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন। এর আগে শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়সীমা হলো শেষ সুযোগ। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, যেন তারা দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আইনি বৈধতা নিশ্চিত করেন। মন্ত্রণালয় আরো জানায়, ৮ জুলাইয়ের পূর্ববর্তী ঘোষণার আলোকে এবং বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সময়সীমা কার্যকর করতে সব ধরনের সহায়তা ও সমন্বয় নিশ্চিত করা হয়।