ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

বাংলা নববর্ষে রিয়াদ বাংলাদেশ দূতাবাস লাল- সবুজে সজ্জিত

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০৯:১৯ পিএম

বাংলা নববর্ষে রিয়াদ বাংলাদেশ দূতাবাস লাল- সবুজে সজ্জিত
 বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে লাল সবুজ বাতিতে সজ্জিত করা হয়। ১৩ এপ্রিল মঙ্গলবার রাতে কূটনৈতিক পাড়ায় লাল সবুজের আলোর ঝলকানি দৃষ্টি কাড়ে সকলের।
বাংলা নববর্ষে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সচেতন থাকার আহবান জানালেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান, সৌদি সরকার ঘোষিত সকল বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে দূতাবাসকে লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়েছে।
রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত প্রায় ২৩ লক্ষ অভিবাসী বাংলাদেশীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাঁদের করোনা ভাইরাসের টিকা গ্রহণ করার আহবান জানান। এ সময় তিনি অভিবাসীদের জন্য করোনা আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা ও টিকা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহ ও যুবরাজকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, যেকোন পরিস্থিতিতে প্রবাসীদের জন্য দূতাবাসের সকল সেবা অব্যাহত থাকবে। অভিবাসীদের প্রয়োজনে দূতাবাস সবসময় পাশে রয়েছে।
[youtube]OJEFERVVJ7Y[/youtube]