ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

আমিরাতে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ইঞ্জিনিয়ার সিয়াম

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ০৯:৩৩ পিএম

আমিরাতে গাড়ি দুর্ঘটনায়  মারা গেলেন ইঞ্জিনিয়ার সিয়াম
১৯ মার্চ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বৈধ পথে ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আসেন বরিশাল সদর ২৪ নং ওয়ার্ডের মরহুম জাকির হোসেনের বড় ছেলে সিয়াম আহমেদ | ঠিক পরের দিন আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে তার মামা জুবায়েরের রেফারেন্সে একটি কোম্পানিতে কম্পিউটার ইন্জিনিয়ার হিসাবে ভালো বেতনে নিয়োগ পায় সিয়াম। এরপর পরই জুবায়ের  ভাগনা সিয়ামকে একটি সেয়ারিং ভাড়া গাড়ীতে করে আবুধাবী পাঠিয়ে দেন।  কোম্পানীর জরুরী কাজ থাকায়  জুবায়ে  দুবাই থেকে যান। জুবায়েরের সাথে কথা বলে জানা যায়- গাড়ীটি ঠিকঠাক মতো চলতে থাকে আবুধাবীর পথে দীর্ঘ সময়।হঠাৎ  গাড়ী চাকা ব্লাস্ট হয়ে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা রোড সেফটি রেলিং এর সাথে ধাক্কা লেগে গাড়ী দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয় | গাড়ীতে থাকা বাকি যাত্রীদের আবুধাবী পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করেছে। বর্তমানে সিয়ামের মরদেহ আবুধাবীর বানিয়াস মাফরাক হসপিটাল মর্গে রাখা আছে। সিয়ামের মামা জুবায়ের আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূর্তাবাস, হাসপাতাল ,পুলিশ ক্লিয়ারেন্স ও টিকিট বুকিং দিয়ে মরদেহ দ্রুত দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আশা করা হচ্ছে, আগামী শুক্রবার দুবাই থেকে রাতের ফ্লাইটে  দেশে রওনা হবে শনিবার বরিশালে নিজ বাড়ি মরদেহ নিয়ে পৌঁছাবে জুবায়ের। সিয়ামের মৃত্যুর খবর মূহুর্তের মধ্যে সাসাজিক যোগাযোগ মাধ্যমে  মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সংযুক্ত  আরব আমিরাত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।