ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪২ এএম

লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব
বৈরুত বিস্ফোরণের পর গভীর অর্থনৈতিক সঙ্কটের মুখে দেশ পরিচালনার জন্য লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব প্রধানমন্ত্রীর আসনে বসছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে সরাসরি টেলিভিশনে দেয়া এক ভাষণে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আওন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেন। পরে বৈরুতের বাবদার কাছে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট আওন এবং সংসদের স্পিকার নবীহ বেরির সঙ্গে সাক্ষাৎ করেন মুস্তফা। লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব বলেন, দ্রুত সরকার গঠনের পর তিনি প্রধান প্রধান সংস্কার কাজগুলো বাস্তবায়ন করতে পারবেন বলে আশা করেন।সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পান মুস্তফা আদিব। ১২০ সদস্যের সংসদে ৯০ জন তাকে ভোট দেন। দেশটির রাজনৈতিক দল হিজবুল্লাহ ও এর মিত্র ফ্রি প্যাট্রিওটিক ম্যুভমেন্ট, আমাল ম্যুভমেন্ট, সাবেক প্রধানমন্ত্রী সাদ হারির ফিউচার ম্যুভমেন্ট ও অন্যান্য কিছু দলের এমপিরাও মুস্তফাকে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মুস্তফা আদিব এক প্রতিক্রিয়ায় বলেন, এখন কথার ফুলঝুরি আর প্রতিশ্রুতির সময় নেই। লেবানিজদের প্রত্যাশা পুনরুদ্ধারে হাতে হাত রেখে কাজের সময়। ৪৮ বছর বয়সী মুস্তফার জন্ম দেশটির উত্তরাঞ্চলের এক শহরে। বার্লিন দূতাবাসের ওয়েবসাইটে তার পরিচিতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত মুস্তফা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনার পর পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের নাজিব মিকাতির উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন মুস্তফা। ২০১১ সালে লেবানের তৎকালীন প্রধানমন্ত্রী মিকাতির মন্ত্রিসভার প্রধান নিযুক্ত হয়েছিলেন তিনি। সোমবার দেশটির প্রধানমন্ত্রী পদে মুস্তফার মনোনয়নে সমর্থন ছিল এই ধনকুবেরের। গত ৪ আগস্ট দেশটির রাজধানী বৈরুতের বন্দরে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দু’শো মানুষের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেবানন। জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকারের পদত্যাগ করতে বাধ্য হয়।