ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

ফরাসী রাষ্ট্রপতি ম্যাক্রোঁ লেবাননে সফরকে স্বাগত জানিয়েছেন লেবাননের রাষ্ট্রপতি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ০৮:১৪ পিএম

ফরাসী রাষ্ট্রপতি ম্যাক্রোঁ লেবাননে সফরকে স্বাগত জানিয়েছেন লেবাননের রাষ্ট্রপতি
তৃতীয়বারের মতো লেবাননে আসবেন ফরাসী প্রেসিডেন্ট এম মানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার (২৯ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। আল আরাবিয়া টিভির খবরে জানা যায়, বর্তমান পরিস্থিতি সমাধানের লক্ষে তিনি ফের লেবাননে আসবেন। ম্যাক্রোঁ বলেন, ফরাসী পরিকল্পনাই লেবাননের সংকট সমাধানের একমাত্র পথ এবং তিনি লেবাননের সরকার গঠনে যথাসাধ্য ভুমিকা রাখবেন। লেবাননের অচল অবস্থা থেকে উদ্ধারে তিনি আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরো বলেন, ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধের সময়কাল থেকেও লেবানন এখন গভীর সংকটে সম্মুখীনে পড়েছে। এমমানুয়েল ম্যাক্রোঁ গত আগষ্টে বৈরুত বন্দরে বিস্ফোরণের পর দুইবার লেবানন আসেন। গত ডিসেম্বরে তার তৃতীয়বারের মতো লেবানন আসার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি তার সফর বাতিল করেন। বৈরুত বন্দরে বিশাল বিস্ফোরণের পর তৎকালিন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন,এরপর নানান নাটকীয়তায় নতুন প্রধানমন্ত্রী গঠন ও পদত্যাগ চলে দেশটিতে। অবশেষে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হন সাদ আল হারিরি। কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বে প্রধানমন্ত্রী মনোনীত করা হলেও সাদ আল হারিরি আজও সরকার গঠন করতে পারেননি। অন্যদিকে বিভিন্ন সময়ে মন্ত্রী পরিষদের সবাই দুর্নীতিবাজ বলে পদত্যাগের দাবীতে বিক্ষোভ আন্দোলন করে লেবাননের জনগণ। লেবাননে একটি দুর্নীতিমুক্ত শক্তিশালী সরকার দরকার মনে করেন ম্যাক্রোঁ। যে সরকার ফরাসী রোডম্যাপ বাস্তবায়নে ও দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে। রাষ্ট্রপতি জেনারেল মিশেল আউন আজ শনিবার (৩০ জানুয়ারী) বিকেলে ফরাসী রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁ এর একটি ফোন কল পেয়েছিলেন বলে জানা যায়। সে সময়ে তাঁরা বর্তমান পরিস্থিতি এবং আসন্ন সরকার গঠনে নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে তার অবস্থানের জন্য, লেবাননের সমর্থন এবং লেবানন-ফরাসী সম্পর্ক সকল ক্ষেত্রে জোরদার এবং বিকাশের জন্য তার উত্সাহের সমর্থনের ধন্যবাদ জানান। বিশেষত সরকারী ইস্যু সম্পর্কিত ফরাসি রাষ্ট্রপতির উদ্যোগকে লক্ষ্য করে এবং আবারও রাষ্ট্রপতি ম্যাক্রোঁ এর লেবাননে সফরকে স্বাগত জানিয়েছেন।