ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

প্রবাসীদের মাথার উপর ছায়া হয়ে থাকবে দূতাবাস: লেবাননের নবনিযুক্ত রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১০:১৫ পিএম

প্রবাসীদের মাথার উপর ছায়া হয়ে থাকবে দূতাবাস: লেবাননের নবনিযুক্ত রাষ্ট্রদূত
''দূতাবাস প্রবাসীদের মাথার উপর ছায়া হয়ে থাকবে, দূতাবাস প্রবাসীদের ভরসার জায়গা। যে কোন প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের সহযোগীতা কামনা করবে। এমন ভাবে কাজ করতে চাই যাতে প্রবাসীরা অনুভব করে যে দূতাবাস প্রবাসীদের জন্য কাজ করছে। এছাড়া লেবাননের সাথে ব্যবসা বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সকল সম্পর্ক জোরদার করতে চাই।'' মঙ্গলবার (৭জুলাই) লেবাননের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতে এমনটি বলেন লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন, দুতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, সাংবাদিক জসিম উদ্দীন সরকার, জুয়েল রানা, জুবায়ের আহমদ, হেলাল আহমদ সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বলেন, আমি বাংলাদেশের হয়ে কাজ করতে এসেছি, যতদিন দূতাবাসের দায়িত্বে থাকব প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাব। কমিউনিটির সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে মিলেমিশে কাজ করে বাংলাদেশের মান মর্যাদা আরো বৃদ্ধি করতে চাই। তিনি প্রবাসীদের সহযোগীতাও কামনা করেন। সাংবাদিকদের সাথে আলোচনা শেষে তিনি দূতালয় পরিদর্শন করেন।