ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০১:২১ পিএম

ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠোর ভিসা নীতি কার্যকরের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, ফেডারেল সরকারের অনুমতি ছাড়া কোনও বিদেশি শিক্ষার্থী চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রেডিট ট্রান্সফারের ক্ষমতাও সীমিত করা হবে। এতদিন এই ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষমতা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাতে ছিল।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (DHS) জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে নতুন এই নীতি কার্যকর হবে। সংস্থাটির ভাষ্য, এই পদক্ষেপের লক্ষ্য হলো ‘ভিসার ব্যাপক অপব্যবহার মোকাবিলা করা এবং নিয়মিত যাচাই-বাছাইয়ের (ভেটিং) মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করা’। তবে আন্তর্জাতিক শিক্ষাবিদদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস নতুন নিয়মকে ‘ভুল পথে পরিচালিত এবং অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছে।

নতুন নীতির আওতায়, গ্রাজুয়েশন বা পড়াশোনা শেষ করার পর বিদেশি শিক্ষার্থীদের দেশ ছাড়ার অথবা অন্য ভিসা ক্যাটাগরিতে পরিবর্তনের জন্য মাত্র ৩০ দিন সময় দেওয়া হবে, যা আগে ছিল ৬০ দিন।

এর আগে, এফ-১ ভিসা এবং জে-১ এক্সচেঞ্জ ভিসায় আসা বিদেশি শিক্ষার্থীরা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন। অর্থাৎ, ডিগ্রি সম্পন্ন করতে যতদিন সময় লাগবে, ততদিন তারা দেশটিতে অবস্থান করতে পারতেন। নতুন নিয়ম এই অবস্থানের ওপর নির্দিষ্ট সময়সীমা আরোপ করছে।

অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, কয়েক দশক ধরে বিদেশি শিক্ষার্থীদের অনির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। এর ফলে হাজার হাজার শিক্ষার্থী দেশত্যাগ এড়াতে বছরের পর বছর বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করতে পারছিল।

সাধারণত যুক্তরাষ্ট্রের আন্ডারগ্রাজুয়েট বা স্নাতক প্রোগ্রামগুলো চার বছরের হলেও, পিএইচডির মতো গ্রাজুয়েট পর্যায়ের প্রোগ্রাম শেষ করতে আরও বেশি সময় প্রয়োজন হয়। অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীই বিজ্ঞান ও প্রযুক্তি খাতের মতো গ্রাজুয়েট পর্যায়ের কোর্সে ভর্তি হন, যেখানে গবেষণা সম্পন্ন ও তা প্রকাশ করতে স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় লাগে।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেওয়া অলাভজনক সংস্থা ‘নাফসা’-ও নতুন নিয়মের তীব্র সমালোচনা করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী ফান্তা আও বলেন, এই নতুন নীতি দীর্ঘদিন ধরে কার্যকর থাকা একটি ব্যবস্থার মধ্যে অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা এবং ভয় তৈরি করবে। এটি এমন এক সমস্যা সমাধানের চেষ্টা, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই।