ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

মাদ্রিদে ভালিয়েন্তে বাংলা'র ঈদ পূনর্মিলনীতে প্রবাসীদের মিলনমেলা

প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৪:৫৮ পিএম

মাদ্রিদে ভালিয়েন্তে বাংলা'র ঈদ পূনর্মিলনীতে প্রবাসীদের মিলনমেলা
বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্পেনের বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘ভালিয়েন্তে বাংলা’ এর ১০ বছর পূর্তি ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ জুন) মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন কাসিনো পার্ক এর খোলা ময়দানে এ উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রিদ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। তিনটি পর্বে ভাগ করা অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আলোচনা ও গুণীজন সম্মাননা। ভালিয়েন্তে বাংলা’র সভাপতি মো. ফজলে এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনায় বক্তব্য দেন সেবা সংস্থা সেন্ত্র মাদ্রিদ এর প্রধান কারমেন সেপেদা গারসিয়া, রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. বেলাল, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এমএইচ সোহেল ভূঁইয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি লুৎফুর রহমান, বরিশাল সমিতির উপদেষ্টা মোজাম্মেল হোসেন মনু, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, গাজীপুর জেলা অ্যসোসিয়েশনের সভাপতি মুরশেদুর রহমান তাহের, বৃহত্তর খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বিএনপি নেতা আব্দুল কাইয়ূম পঙ্কী, সোহেল আহমদ সমসু, আবু জাফর রাসেল, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, ভালিয়েন্তে বাংলার আফরোজা রহমান, শাওন আহমেদ, তানিয়া সুলতানা, জুলহাস উদ্দিন, মশিউর রহমান, কাউসার মৃধা প্রমূখ। বক্তারা ভালিয়েন্তে বাংলা’র ১০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানান এবং সংগঠনটিকে ‘অভিবাসী বান্ধব সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, অবৈধ হয়ে পড়া বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতায় সংগঠনটি যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার। ‘ভালিয়েন্তে বাংলা’র সভাপতি মো. ফজলে এলাহি বলেন, মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসীদের বিভিন্নভাবে সহযোগিতা করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল ‘ভালিয়েন্তে বাংলা’। নানা প্রতিকূলতাকে জয় করে সংগঠনটি এগিয়ে যাচ্ছে নিজস্ব স্বকীয়তা অক্ষুন্ন রেখে। দীর্ঘ ১০ বছরে সংগঠনটি অভিবাসীদের বিনামূল্যে সিটি কর্পোরেশনে ঘরের ঠিকানা নথিভুক্ত করা ও সিটি কার্ড গ্রহণে সহায়তা করা, স্প্যানিশ ভাষা শিক্ষার কার্যক্রম, অভিবাসীদের আইনি সহায়তা প্রদান এর পাশাপাশি অভিবাসীদের স্বার্থ নিয়ে আন্দোলনও করে আসছে। সংগঠনটির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন বলেন, আমাদের সংগঠন যে কেবল বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতা করছে, তা কিন্তু নয়; অন্যান্য দেশের অভিবাসীদেরও আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। তিনি ‘ভালিয়েন্তে বাংলা’ এর ১০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপস্থিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মাননা স্মারকপ্রাপ্তদের তালিকায় ছিলেন বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখা ব্যক্তিবর্গ- বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, ব্যবসায়ী আব্দুস সোবহান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি লুৎফুর রহমান, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়শেনের সভপতি সোহেল ভূঁইয়া এবং সাংবাদিকতায় সাহাদুল সুহেদ ও কবির আল মাহমুদ। অভিবাসী বাংলাদেশি ও ‘ভালিয়েন্তে বাংলা’কে বিভিন্নভাবে সহযোগিতা করেছন যেসব স্প্যানিশ নাগরিক, তাদেরকেও সম্মাননা প্রদান কর হয়। তারা হলেন খরখে গারসিয়া কাস্তানিয়ো, মারিয়া খসে তররেস পেরেজ পেপা, মাইতি জাবালজা কাসলা, নিনেস সেখুদো, দেবোরা আভিলা ও পাবলো কারমোনা পাসকুয়াল। ভালিয়েন্তে বাংলার সদস্যদের মধ্যে মো. ফজলে এলাহি, রমিজ উদ্দিন, তানিয়া সুলতানা ঝর্ণা, লুনা আলম আঁখি, জামিল চৌধুরী নাহারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্প্যানিশ ভাষা শিক্ষা কোর্স সম্পন্নকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে শিশু কিশোরদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা রাখা হয়। তৃতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ইংল্যান্ড থেকে আগত শিল্পী নূরজাহান এবং স্থানীয় শিল্পী লোকমান হাকিম ও মোরশেদ আলম তাহেরের সঙ্গীত উপভোগ করেন সমবেত দর্শকরা।