ঢাকা ৪ ভাদ্র ১৪৩৩, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা ৪ ভাদ্র ১৪৩৩, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ
কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১০:০২ এএম

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু
সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী ও সন্তান

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী (৬৪) রয়েছেন।

দেবাশীষ দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি। তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান দেবাশীষ ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসা নিতে তারা ৩ আগস্ট ভারতে গিয়েছিলেন। দেবাশীষের স্ত্রী অসুস্থ ছিলেন। তাদের সন্তানের স্পিচ সমস্যা ছিল।

আকরাম হোসেন কলকাতাতেই অবস্থান করছিলেন। দেবাশীষ, তার স্ত্রী ও সন্তান ছিলেন বেঙ্গালুরুতে। তারা গতকালই আকরামের সঙ্গে দেখা করতে কলকাতায় ফেরেন।

ঘটনাটি জানার পর দেবাশীষের ভগ্নিপতি কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন, জানান মাহবুব।

আগুনে নিহত ৯, আটজনই বাংলাদেশি

কলকাতার একটি স্থানীয় জনকল্যাণ সমিতির সদস্য মহিশুর জানান, হোটেলে আগুনে মৃত নয়জনের মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক এবং বাকি একজন ভারতীয় নাগরিক।

তিনি আরও জানান, ঢাকার সাভারের দুই বছর বয়সী শিশু আহমেদ বাবুও এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার ১৯ বছর বয়সী সন্দীপ পাসোয়ান নামে আরেকজন মৃতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন

পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, নিউ মার্কেট এলাকার কাছে মির্জা গালিব স্ট্রিটের ১৫ এইচ নম্বর ভবনের আবাসিক হোটেলে গত রাত আনুমানিক পৌনে ২টায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেন।

দমকলকর্মীরা ভবনটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেন এবং আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ উপহাইকমিশনের

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় পুলিশ পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। উপহাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া আহত ছয় বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।