ঢাকা ৪ ভাদ্র ১৪৩৩, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা ৪ ভাদ্র ১৪৩৩, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ
কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট

ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম

ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী

রাজধানীসহ তিন শহরে চালু হলো সম্পূর্ণ নারী পরিচালিত বিশেষ বাস সার্ভিস 'পিংক বাস' এই বাসের চালক, সহকারী ভাড়া আদায়কারীসবাই নারী, যাত্রীও থাকবেন শুধু নারীরা। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

যেভাবে চালু হলো সেবা

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আসেন গাজীপুর বিআরটিসি ট্রেনিং সেন্টারে গাড়ি চালানো শেখা কয়েকজন ছাত্রী, যাঁরা ভবিষ্যতে এই বাসের চালক হিসেবে কাজ করবেন। তাঁদের একজন, বিজিআইএফটি ইনস্টিটিউট থেকে বিবিএ সম্পন্ন করা নাজমুন ইসলাম বলেন, গণপরিবহনে নারীদের প্রায়ই হয়রানির শিকার হতে হয়, নারী পরিচালিত এই বাসে সেই ভয় থাকবে না।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের পরিচালনায় বিশেষ বাস চালু করা ছিল সরকারের নির্বাচনী অঙ্গীকার। বাসে ওঠা-নামা ভ্রমণের সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং নারী শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

যেসব রুটে চলবে বাস

প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম বগুড়াএই তিন শহরের ১৩টি পথে মোট ১৪টি বাস চলাচল করবে। এর মধ্যে ঢাকায় ১০টি (একটি একতলা ৯টি দ্বিতল), বগুড়া চট্টগ্রামে দুটি করে দ্বিতল বাস। তিন শহর মিলিয়ে মোট ১৩৪টি স্থানে বাসগুলো থামবে। সার্ভিসে -টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে এবং তিনটি বাসে সিসি ক্যামেরা প্রতিটি বাসে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সংযোজন করা হয়েছে, যা পর্যায়ক্রমে সব বাসে সম্প্রসারণ করা হবে।

আগামী তিন মাসের মধ্যে বাসের সংখ্যা ৫০টিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বিআরটিসি। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় বিদ্যমান সম্পদ ব্যবহার করে সীমিত পরিসরে এই সেবা চালু করা হয়েছে। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে ২০০টি ইলেকট্রিক বাহন (ইভি) বাস যুক্ত হবে, যার মধ্যে ১০০টি থাকবে নারীদের জন্য, এবং অন্যান্য বিভাগেও এই সেবা সম্প্রসারিত হবে।

যাত্রী চালকদের প্রতিক্রিয়া

স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্রী মীম বলেন, ভিড়ের মধ্যে অনেক সময় খারাপ স্পর্শের শিকার হতে হয়, নারীদের জন্য এই বাসে সেই হয়রানির মুখে পড়তে হবে না। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রী মৃদুতা আওয়াল এই উদ্যোগকে ইতিবাচক আখ্যা দিয়ে বাসের সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, নারীরা বাস চালাচ্ছেন নিয়ে নেতিবাচক মন্তব্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত।

বাসচালক মোসাম্মৎ রাবেয়া খাতুন, যিনি এমএ পাস এবং সংসারে মা-বাবা, স্বামী সন্তান নিয়ে থাকেন, জানান, বাস চালানোর সিদ্ধান্তে পরিবার থেকে প্রথমে আপত্তি এলেও তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ-মতিঝিল রুটে বাস চালাবেন চালক জান্নাতুল ফেরদৌসী, যিনি এই দিনের সাক্ষী হতে পেরে আনন্দ প্রকাশ করেন। যাত্রী সাদিয়া আফরিন সীমা আক্তারও হয়রানিমুক্ত নিরাপদ যাতায়াতের প্রত্যাশার কথা জানান।

আগের উদ্যোগ কেন সফল হয়নি

এর আগেও একাধিকবার নারী বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯৯৮ সালে প্রথম পরীক্ষামূলকভাবে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছিল, যাতে মোট ১২টি বাস ছিল। তবে ব্যবস্থাপনার দুর্বলতা, অনিয়মিত চলাচল লিজ-সংক্রান্ত জটিলতায় সেই উদ্যোগ ব্যর্থ হয়। ২০০৯ সালে পুনরুজ্জীবিত করার চেষ্টা হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। এবারের সেবায় সেই ভুলের পুনরাবৃত্তি এড়াতে ভালো ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নারী যাত্রীরা।

পিংক বাসের রুট যাত্রাবিরতির স্থান

  • নতুন বাজার (কোকাকোলা)–মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান, মতিঝিল
  • তালতলামতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয়
  • ডেমরা স্টাফ কোয়ার্টারজিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী, গুলিস্তান, পল্টন, সচিবালয়, মৎস্য ভবন
  • মিরপুর ১০মতিঝিল: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন, মতিঝিল
  • মিরপুরমতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল
  • মিরপুর ১২মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল
  • নারায়ণগঞ্জঢাকা: চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, কালকুড়ি, ভূঁইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান, মতিঝিল
  • মোহাম্মদপুরমতিঝিল: মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর
  • আবদুল্লাহপুরমতিঝিল: আবদুল্লাহপুর, আজমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল
  • গাজীপুরবিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর
  • বগুড়া, শেরপুরমাটিডালি: আরডিএ স্কুল, নয়মাইল মোড়, শাজানপুর উপশহর গেট, বি-ব্লক-মাঝিরা, বনানী, সাতমাথা, মহিলা কলেজ, মাটিডালি
  • বগুড়া, বনানীমোকামতলা: বনানী, সাতমাথা, মহিলা কলেজ, মাটিডালি মোড়, টিএমএসএস হাসপাতাল, মহাস্থান বাজার, মোকামতলা স্ট্যান্ড
  • চট্টগ্রাম, কালুরঘাটপতেঙ্গা: কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২নং গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেকবিল্ডিং, ফ্রি পোর্ট, কাঠগড়, পতেঙ্গা।