ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে’ ওই দিনই তারেক রহমান দেশে ফিরবেন।

এর আগে গত অক্টোবরের শেষদিকে বিএনপি জানিয়েছিল, তারা আশা করছে নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। তবে নভেম্বরে তিনি আর দেশে আসেননি।

নভেম্বরের শেষ দিকে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি হওয়া এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি—এসব ঘটনার পরও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

সেই সময় ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছিলেন, মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরা বিষয়ে তাঁর ‘সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয়’।

কেন তিনি দেশে ফিরতে পারছিলেন না—এ বিষয়ে তার বা দলের পক্ষ থেকে তখন কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি।

যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হলে ‘পরিস্থিতি যেমনই হোক’ তারেক রহমান দেশে ফিরবেন—এমন ইঙ্গিত দিয়েছিলেন বিএনপি নেতারা।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান।

মুক্তির এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বহু বছর ধরে বিএনপি নেতারা অভিযোগ করে আসছিলেন যে আওয়ামী লীগ সরকারের ‘মিথ্যা মামলা ও বাধার’ কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও ১৫ মাস পেরিয়ে গেলেও তিনি দেশে না ফেরায় এ নিয়ে প্রশ্ন ও কৌতূহল আরও প্রবল হয়ে ওঠে।

শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যভাগে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “ফলে নির্বাচনকে সামনে রেখে আমাদের যেসব শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। এবং গতকাল তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের যে রেলগাড়ি চলতে শুরু করেছে, যে আশাবাদ তৈরি হয়েছে—তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে।”