ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ভয়ঙ্কর তথ্য মালয়েশিয়া পুলিশ প্রধানের : সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম

ভয়ঙ্কর তথ্য মালয়েশিয়া পুলিশ প্রধানের : সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা
মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকরা সিরিয়া ও বাংলাদেশে ‘ইসলামিক স্টেট (আইএস)’ এর সেলগুলোতে অর্থ পাঠাতেন—এমন তথ্য জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, চলতি বছরের এপ্রিল থেকে একাধিক অভিযান চালিয়ে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবামূলক খাতে কর্মরত ছিলেন। রয়টার্স জানিয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০১৬ সালে আইএস সন্ত্রাসীদের হামলার পর দেশটির পুলিশ শত শত সন্দেহভাজনকে আটক করেছে। যদিও সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার হওয়ায় গ্রেপ্তারের সংখ্যা হ্রাস পেয়েছে। বিদেশি শ্রমিকের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল মালয়েশিয়া প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক গ্রহণ করে, যার একটি বড় অংশ বাংলাদেশি। পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, আটক বাংলাদেশিদের একটি চক্র অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে উগ্রবাদী চিন্তাধারা ছড়িয়ে দিচ্ছিল। তার ভাষ্য অনুযায়ী, চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা এবং ই-ওয়ালেটের মাধ্যমে সিরিয়া ও বাংলাদেশে আইএসের জন্য অর্থ পাঠাতো। তিনি বলেন, “মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ইউনিট অর্থ সংগ্রহের স্পষ্ট প্রমাণ পেয়েছে। তারা ঠিক কত অর্থ সংগ্রহ করেছে তা এখনও তদন্তাধীন। আমাদের ধারণা, সদস্য ফি ও চাঁদা থেকেই এই অর্থ এসেছে।” মালয়েশিয়া স্টার পত্রিকার তথ্যমতে, ‘গেরাকান মিলিটান র্যাডিকাল বাংলাদেশ’ (জিএমআরবি) নামে পরিচিত এই চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে সদস্য সংগ্রহ ও উগ্র মতবাদ প্রচার করছিল। পুলিশপ্রধান বলেন, “আমাদের বিশ্বাস, হোয়াটসঅ্যাপে তাদের সদস্য সংখ্যা ১০০ থেকে ১৫০ জনের মতো। প্রাথমিকভাবে জানা গেছে, প্রতি সদস্যকে বছরে ৫০০ রিংগিত করে ফি দিতে হতো, তবে চাঁদার পরিমাণ ব্যক্তি বিশেষে ভিন্ন ছিল।” এই চক্রের সঙ্গে কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক আইএস সেলের সরাসরি সংযোগ আছে কিনা জানতে চাইলে খালিদ ইসমাইল বলেন, “এ বিষয়ে তদন্ত এখনো চলমান।” তিনি আরও জানান, মালয়েশিয়া সরকার অন্যান্য দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে এই সন্ত্রাসী নেটওয়ার্ক চিহ্নিত করার কাজ করছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশপ্রধান। তিনি বলেন, “যাদের সংশ্লিষ্টতা কম, তাদের ফেরত পাঠানো হবে। যাদের সম্পৃক্ততা গুরুতর, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।” গত ২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল প্রথমবারের মতো গণমাধ্যমে এই ৩৬ বাংলাদেশিকে জঙ্গি সন্দেহে আটকের বিষয়টি জানান। তিনি বলেছিলেন, “আটক ব্যক্তিরা আইএসের মতাদর্শ মালয়েশিয়ায় ছড়িয়ে দিতে চাচ্ছিল এবং নিজেদের মধ্যে সদস্য সংগ্রহের জন্য সেল তৈরি করেছিল। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগান এবং বাংলাদেশের বৈধ সরকার উৎখাতের পরিকল্পনাও করছিল।” বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, “তাদের সন্ত্রাসবাদ-সন্দেহে আটক করা হয়েছে—আমরা বিস্তারিত জানতে চেয়েছি। আশা করছি, দুই-চার দিনের মধ্যে স্পষ্ট হবে তাদের প্রকৃত অবস্থা কী। কয়েকজনের বিরুদ্ধে হয়তো নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, তাদের বিচার হবে। বিষয়টি এখনও পরিবর্তনশীল।” ফেরত পাঠানোদের ব্যাপারে তিনি বলেন, “অনেককেই তারা বাংলাদেশে ফেরত পাঠাবে। স্বাভাবিকভাবে আমাদেরও যাচাই করতে হবে তারা কতটা সম্পৃক্ত, এবং কোন সংগঠনের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে—সেটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখবে।” এই ঘটনায় বাংলাদেশিদের বিদেশে ভিসা পাওয়ায় কোনো প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “যে কোনো নেতিবাচক বিষয়ই ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলে। তবে আমরা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করি, তাহলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।” বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের করণীয় হলো বিষয়টি খতিয়ে দেখা—যদি কেউ এই ধরনের অপরাধে জড়িত থাকে, তাহলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করা।”