ঢাকা ২৪ মাঘ ১৪৩২, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৪ মাঘ ১৪৩২, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন

দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় গাম্বিয়াকে সমর্থনের জন্য স্পেনের প্রতি রাস্ট্রদূতের আহবান

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৯:৫১ পিএম

দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় গাম্বিয়াকে সমর্থনের জন্য স্পেনের প্রতি রাস্ট্রদূতের আহবান
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি, ০৪ অক্টোবর মঙ্গলবার মাদ্রিদে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অফ স্টেট পিলার ক্যানসেলা রড্রিগেজের সাথে তাঁর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার বিষয়ে সেক্রেটারি রড্রিগেজকে অবহিত করে বলেন, "২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে। এ বছর স্পেন ও বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছে। বাণিজ্য ছাড়াও নতুন নতুন অনেক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের অবারিত সম্ভাবনা রয়েছে।" স্পেন ও বাংলাদেশের মধ্যে বর্তমানে প্রক্রিয়াধীন ক্রীড়া ও যুব উন্নয়ন, সাংস্কৃতিক সহযোগিতা, দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা বিলোপন, মেরিটাইম প্রশিক্ষণ এবং স্পেনের কৃষিখাতে বাংলাদেশ থেকে মৌসুমি কর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক ও চুক্তি দ্রুত স্বাক্ষরে সেক্রেটারি রড্রিগেজের সহায়তা কামনা করেন রাষ্ট্রদূত। তিনি রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে স্পেনের সমর্থন জোরদারের আহ্বান জানান এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় গাম্বিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও জার্মানির সক্রিয় সমর্থনের বিষয়টি উল্লেখপূর্বক এক্ষেত্রে স্পেনের সমর্থন প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি প্রদান এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতার প্রতিও স্পেনের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে Spanish Agency for International Development Cooperation (AECID) এর সহযোগিতা সম্প্রসারণেরও প্রস্তাব করেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জাতীয় অবস্থানের প্রশংসা করে সেক্রেটারি রড্রিগেজ বলেন, "এক্ষেত্রে সম্মিলিত আন্তর্জাতিক প্রয়াস জরুরি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গাম্বিয়াকে সমর্থনের বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে স্পেন। বাংলাদেশ ও স্পেন উভয়েই সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক নৈকট্য সুদৃঢ় করা ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এসময় রাষ্ট্রদূত স্প্যনিশ ভাষা শিক্ষায় বাংলাদেশের নবীন কূটনীতিকদের স্কলারশিপ প্রদানের জন্য স্পেন সরকারকে অনুরোধ করেন। সেক্রেটারি রড্রিগেজ এ প্রস্তাবকে স্বাগত জানান। রাষ্ট্রদূত সেক্রেটারি রড্রিগেজকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের উষ্ণ আমন্ত্রণ জানান। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।