করোনাভাইরাসে বিশ্বের ১০টি দেশে এখন পর্যন্ত ৯৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৫৬ জন। এছাড়া দেশটিতে আরো ২০০ বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্ধা।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশী মারা গেছেন যুক্তরাজ্যে। নতুন করে ৮ বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশীর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া সৌদি আরবে ও ইতালিতে ৩ জন, কাতারে ২ এবং স্পেন, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশী মারা গেছেন। এনিয়ে প্রবাসে মোট ৮৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। যার সাথে বাংলাদেশে মৃত ৮ জনের হিসেব করলে মৃতের সংখ্যা মোট ৯৩ জনে দাঁড়ায়।
প্রসঙ্গত, বিশ্বের এখন পর্যন্ত অর্ধলক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়ঙ্কর করোনা। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী এতে সবমিলিয়ে মারা গেছেন ৫৯ হাজার ২৪৬ জন। আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৯ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৩৩৮ জন মানুষ।
এদিকে করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু ও ৭০ জন আক্রান্ত হয়েছেন।
-
লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন শুরু
-
৫২বাংলার ৩য় বর্ষপূর্তিতে আলহাজ্ব নবাব আলী ওয়েলফেয়ার ট্রাস্ট এর শুভেচ্ছা ও অভিনন্দন
-
৫২বাংলার ৩য় বর্ষপূর্তিতে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র শুভেচ্ছা ও অভিনন্দন
-
সাজ্জাদ মিয়া এমবিই আর নেই
-
হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে সার্টিফিকেট বিতরন অনুষ্ঠান