ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

সারাদেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২২, সিলেটে ১ জন

প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৫:৪২ পিএম

সারাদেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২২, সিলেটে ১ জন
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জনে। সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হক নামের এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল হক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলী গ্রামের চমক আলীর পুত্র ও ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক। আব্দুল হক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের মসজিদ মার্কেটে ঔষধের ব্যবসা করতেন। এদিকে সিলেটে শাবিপ্রবি'র একজন সাবেক শিক্ষার্থী,  ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন গতকাল । সাংবাদিকসহ নতুন করে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৩১ মে) সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সবশেষ রোববার (৩১ মে) সিলেট সিলেট জেলায় ২২ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬৯ জন। এরমধ্যে সিলেটে ৫৫৬, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১, মৌলভীবাজারে ৯৮ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২৫০ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৯, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৭, মৌলভীবাজারে ৪৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৮ জন। এরমধ্যে সিলেটে ১৪, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে একজন। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনো সুনামগঞ্জের কোন রোগী মারা যাননি। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল টেকনোলজি এন্ড পলিমাল সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী সানাউর রহমান মৃত্যুবরণ করেছেন।গতকাল রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া, করোনার উপসর্গ নিয়ে গতকাল রোববার সিলেটে  মৃত্যুবরনকারী দুজনই সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু হওয়া দুজনেই পুরুষ।