ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

লন্ডনে হাইকমিশনার বরাবরে রায়হানের বোনের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ০৬:১৫ এএম

লন্ডনে হাইকমিশনার বরাবরে রায়হানের বোনের স্মারকলিপি প্রদান
সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হান আহমদ হত্যার বিচার চেয়ে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন নিহত রায়হানের একমাত্র বোন রুবা আকতার। গত ২ নভেম্বর সোমবার দুপুরে সেন্ট্রাল লন্ডনে অবস্থতি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সরাসরি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের হাতে স্মারকলিপির কপি তুলেদেন রুবা আকতার। এসময় ভাইয়ের হত্যার বিচার চাইতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন রুবা আকতার। হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তাকে শান্তনা দেন এবং যাতে দ্রুত বিচার হয় সেজন্য হাইকমিশন থেকে যা যা করা প্রয়োজন তা করার আশ্বাস প্রদান করেন। হাইকমিশনার স্মরকলিপিটি স্বরাষ্ট্রমন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়সহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে পৌছে দেয়া এবং প্রবাসীদের উদ্বেগের বিষয়টি তুলে ধরবেন বলে জানান। পরে মিডিয়াকে রুবা আকতার বলেন, তিন সপ্তাহের বেশি সময় হয়ে গেলেও মূল আসামী এস আই আকবর গ্রেফতার না হওয়ায় বাধ্য হয়ে হাইকমিশনার বরাবর স্মারকলিপি দিতে হয়েছে। তিনি বলেন, সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তারা বারবার আশ্বাস দিলেও মূল আসামী গ্রেফতার হয়নি। এমনকি যাদের আটক করা হয়েছে তারাও স্বীকারোক্তি দেয়নি। এতে বুঝা যাচ্ছে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারি। স্মারকলিপিতে রুবা আকতারের আত্মীয় স্বজনসহ, স্থানীয় কাউন্সিলার, পার্লামেন্ট মেম্বারসহ ৩৫জন স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আমরা চাই রায়হানের দ্রুত বিচার হোক। মূল আসামী এসআই আকবরকে গ্রেফতার করলে সকল রহস্যের উন্মোচন হবে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন তাসবির চৌধুরী শিমুল, নিজাম এম রহমান, হাসনা বেগম, রাজু আহমদ। এর আগে হাইকমিশনে স্মারকলিপি নিয়ে গেলে হাইকমিশনারের সাথে দেখা করতে ব্যর্থহন রুবা আকতার। হাইকমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি জানান হাইকমিশনার অন্য একটি জরুরী কাজে ব্যস্থ থাকায় দেখা করতে পারছেন না রুবা আকতারের সাথে। এর কিছুক্ষন পরেই হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম রুবা আকতারের দেখা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রায় ২০ মিনিট রুবা আকতারের বক্তব্য শুনেন এবং শান্তনাদেন।