ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

ফ্রান্সের মূলধারার রাজনীতিতে দুই বাংলাদেশী

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ১১:৪৬ পিএম

ফ্রান্সের মূলধারার রাজনীতিতে দুই বাংলাদেশী
ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন পেশায় আলোকিত পদচারণা বাড়ছে।বাংলাদেশি প্রবাসীদের  কর্মদক্ষতা মাল্টিকালচারাল দেশগুলোতে বেশ প্রসংশীত হচ্ছে দিন দিন। ইতিমধ্যে মূলধারার রাজনীতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাতে বাংলাদেশীরা নিজ নিজ দেশের পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব করছেন। ইউরোপের ফ্রান্সে, ধীরে ধীরে বাংলাদেশি কমিউনিটির ভিত্তি শক্ত হচ্ছে। সেই সাথে বাড়ছে- বাংলাদেশিদের নানা আলোকিত কর্মপদচারণাও।  রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করছেন- ফরাসির মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার। এবার ফ্রান্সে যেন সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আগামী ১৫ ও ২২ মার্চ ফ্রান্সে একযোগে অনুষ্ঠিত হবে স্থানীয় প্রশাসন সরকার নির্বাচন । সে নির্বাচনে ফ্রান্সে এবারের স্থানীয় প্রশাসন সরকার নির্বাচনে কাউন্সিলর  হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি নাগরিক সরুফ ছদিওল ও নয়ন এনকে । এই দুই জন বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি নাগরিক ফ্রান্সের স্থানীয় প্রশাসন সরকার নির্বাচনে ভিন্ন ভিন্ন এলাকা থেকে এবারের নির্বাচনে কাউন্সিল প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন । নয়ন এনকে বাগেনিকস সুর সেইন (Vigneux sur seine) এলাকা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে  লা ফ্রান্স ইনসোমাইস  (LFI) দলের হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন। নয়ন এনকে ১০বছর বয়সে ফ্রান্সে আসেন।বাংলাদেশের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জন্ম। তিনি ইন্টারন্যাশনাল বিসনেস ম্যানেজমেন্ট এবং Conseil Etudes et Recherche এর ওপর ডাবল মাস্টার্স  করেছেন। বর্তমানে  ফ্রান্সের Université Paris Est Marne-la-Vallée বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে  কর্মরত আছেন। জানান গেছে, দল থেকে তার কাউন্সিলর পদে নির্বাচন করা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। অন্যদিকে সরুফ ছদিওল  প্যারিসের নিকটবর্তী সেন্দেনিস সেন্ট্রাল থেকে সোসালিস্ট পার্টি‘র হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন ।২০১১ সালে সোসালিস্ট পার্টিতে তিনি যোগদান করেন। তিনি মেয়র প্রার্থী মাতিউ হানাতার প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে । সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগাঁও গ্রামের সন্তান প্রায় ১৯ বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন।  পিতার নাম -দুদু মিয়া ছদিওল । সেন্দেনিস এলাকাতে তার ২টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন। আগামী ১৫ এবং ২২ মার্চ নির্বাচনে এই দুই প্রার্থী বাংলাদেশী প্রবাসীদের কাছে দোয়া এবং তাদের ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন। এদিকে দুই প্রবাসী বাংলাদেশির ফ্রান্স সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় কমিউনিটির মানুষজন অত্যন্ত খুশি । তারা দুই প্রার্থীর বিজয় প্রত্যাশা করেন । আশাবাদ করেন দুই প্রার্থী এই চ্যালেঞ্জে বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। গত ১৯ শে নভেম্বর ২০১৯ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণ মেয়র সম্মেলনে নির্বাচনের দিন ঘোষণা করেন।এসময় তিনি মেয়রদের ক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করেন ।নির্বাচনী তারিখ ঘোষণার পর থেকে ফ্রান্সে নির্বাচনী এলাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রসঙ্গত  স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশিরা ফ্রান্সে অভিবাসী হতে শুরু করলেও মূলত নব্বই দশকের শেষদিক থেকে  এই সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং ২০০০ সালের পর তা কয়েকগুণ বৃদ্ধি পায়।যদিও সঠিক কোন পরিসংখ্যাণ নেই। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা মতে, বর্তমানে দেশটিতে প্রায় ৭০ হাজারের অধিক প্রবাসী বাংলাদেশীর বাস করছেন।