খুলনা ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক রসিদ গাজী (৬১)এর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবসর গ্রহণের পর থেকে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। আকষ্মিক শিক্ষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ১লা জুন মঙ্গলবার দুপুরে স্ট্রোকজনিত কারণে মারা যান মিকশিমিল গ্রামের আব্দুর রসিদ গাজী (৬১)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে জি এম হারুনার রসিদ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। আব্দুর রসিদ গাজী ১৯৮৫ সালে আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসায় সহকারী শিক্ষক পদে যোগদানপূর্বক সততা ও নিষ্ঠার সাথে ৩৫ বছর দায়িত্ব পালন শেষে ১৫ ফেব্রুয়ারী ২১ ইং অবসর গ্রহণ করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুতে প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত সুপার মাওলানা এফাজ উদ্দিন, সুপার মো: খয়রুল আলম, সহকারী সুপার মো: আনোয়ার হোসেন আকুঞ্জী, মো: হাফিজুর রহমান, মো: মিজানুর রহমান, এস এম আলাউদ্দিন সহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
গতকাল বুধবার জোহরবাদ মরহুম আব্দুর রশিদ গাজীর জানাজার নামাজ মিকশিমিল ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। শত শত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ ময়দান।
মরহুম আব্দুর রশিদ গাজীর রূহের মাগফিরাত কামনা করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঘরের অক্সিজেন জোগান দেবে তুলসী-অ্যালোভেরা-বাঁশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧
https://www.youtube.com/watch?v=qYdFPYs5Wd8-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: