ইউরো-বাংলা প্রেসক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও করোনায় আক্রান্ত সাংবাদিক আব্দুল কুদ্দুস এর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর পরিচালনায় গত ২২ ফেব্রুয়ারি ২০২১ রোজ সোমবার, ইউরোপ সময় সন্ধ্যা ৮টা। বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন
সংগঠনের উপদেষ্টা আন্তর্জাতিক কলামিস্ট ও চিকিৎসক ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার, প্রবাসী সাংবাদিক মাইদুল মিয়া। সিনিয়র সহ-সভাপতি এম আলী চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মেহেদি রাসেল, কবি হাবিব ফয়েজী, তাজ উদ্দিন,যুগ্মসাধারণ সম্পাদক একে আজাদ, সহ-সভাপতি ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৫২ ভাষা আন্দোলনে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার অধিকার আদায় করেছেন।বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি, প্রবাসী সাংবাদিকদের উচিত বাংলা ভাষার ইতিহাস, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার কার্যকর ব্যবস্থা নেয়া। সভায় ভাষা শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা,বাংলাদেশের নোয়াখালীতে নিহত সাংবাদিক, করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার।
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: