ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনকে ‘শিগগিরই’ আইনের আওতায় আনা যাবে বলে আশাবাদ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারে জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “আমরা খুঁজতেছি, প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি।” শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাদির ওপর হামলার ঘটনায় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না—এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, “তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করে তার সম্পর্কে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ‘পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে’; ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন সম্পর্কে তথ্য দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯, অথবা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের ০১৩২০০৪০০৮০ নম্বরে কিংবা পল্টন থানার ওসির ০১৩২০০৪০১৩২ নম্বরে যোগাযোগ করতে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাকে ‘উপযুক্ত’ পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

শরীফ ওসমান বিন হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, জুলাই সম্মুখসারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি কমিটি গঠন করেছে। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হামলাকারী হাদির নির্বাচনি প্রচারণার সময় তার সঙ্গে ছিল বলে সতীর্থদের ধারণা। তাদের তোলা প্রচারণার কিছু ছবিতে থাকা দুজনকে তারা ‘আততায়ী’ হিসেবে সন্দেহ করছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সে কারণে প্রতি শুক্রবার তিনি জনসংযোগ কার্যক্রম চালাতেন।

এই শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার কার্যক্রম শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি।

চলন্ত রিকশায় থাকা অবস্থায় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় পানির ট্যাংকির সামনে মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী হাদিকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনো জীবনসংকটাপন্ন।