ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

জিসিএসসি পরীক্ষায় তাকিব হকের অসাধারণ সাফল্য

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ০৯:৩৭ পিএম

জিসিএসসি পরীক্ষায় তাকিব হকের অসাধারণ সাফল্য
জাহেদী ক্যারল ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী তাকিব হক শারিম সাউথইস্ট ইংল্যান্ডের সারে এলাকার রয়েল গ্রামার স্কুল গিল্ডফোর্ড থেকে এবার জি সি এস ই পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। আজ ২০ আগস্ট বৃটেনে জি সি এস ই পরীক্ষার ফলাফল ঘোষনা হয়। এতে তাকিব হক মেথর্স, ইংলিশসহ নয়টি বিষয়ে ডাবল এ ষ্টার এবং দুইটি বিষয়ে এ ষ্টার পেয়ে পুরো বাংলাদেশি কমিনিটির মধ্যে একটি সম্মান জনক স্থানে জায়গা করে নিয়েছে। তাকিব হক জানায়, ভবিষ্যতে জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও ফরাসি এই চারটি বিষয় নিয়ে এ-লেভেল করে অস্কফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক । আগামীতে একজন ভালো ফার্মাসিস্ট হতে চায় বলে সে জানায়। তাকিবের পৈত্রিক নিবাস সিলেটের কুচাই ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামে। তার পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী মাছুম হক ও মাতা রেবেকা কচি। ছেলের এই প্রত্যাশীত ফলাফলে মা বাবা দারুন খুশী। তাকিব হক শারিম তিন ভাইদের মধ্যে সবার ছোট। তার বড় ভাই আমিনুল হক মাহিন একজন কুরআনের হাফেজ এবং ব্লেকবার্ন মাদ্রাসায় অধ্যয়নরত। জ্যেষ্ঠ ভাই মারজুকুল হক আগামি বছর এ লেভেল পরিক্ষার্থী। সন্তানদের সাফল্যের পিছনে তাদের মা-বাবার অবদান প্রশংসনীয়। তাকিব হক ভালো ছাত্রের পাশাপাশি একজন ভাল ক্রিকেটারও। তাদের স্কুল থেকে অন্যান্য স্কুলের সাথে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে এবং সেইসব খেলায় তাকিবের পারফরমেন্স খুবই ভালো। তাকিবের পিতা-মাতা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।