ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

লন্ডনে আর্ন এন্ড লিভ ও লার্ন এন্ড লিভের মতবিনিময় সভা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৯, ০৩:২৩ এএম

লন্ডনে আর্ন এন্ড লিভ ও লার্ন এন্ড লিভের মতবিনিময় সভা
[youtube]19r87iqiWjE[/youtube] আর্ন এন্ড লিভ এবং লার্ন এন্ড লিভ অটিস্টিক ও প্রতিবন্ধীদের নিয়ে চার বছর ধরে ধারাবাহিক কাজ করছে। অটিস্টিক বা বিশেষ চাহিদা প্রত্যাশি শিশুদের বিশেষ শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সর্বপ্রথম টাঙ্গাইল জেলার মির্জাপুরে প্রতিষ্ঠিত হয় লার্ন এন্ড লিভ ফাউন্ডেশন। সংগঠনটির রয়েছে বয়স্ক প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। ধারাবাহিক কার্যক্রমের মধ্যে রয়েছে বর্তমানে টাঙাইল, নারায়নগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় প্রশিক্ষণের পাশাপাশি সচেতনতামূলক ওয়ার্কশপ, সেমিনার, ফিজিও থেরাপি, মেডিক্যাল ক্যাম্প সহ বিনামূল্যে সেবা দান । ২ আগষ্ট শুক্রবার, পূর্ব লন্ডনে সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা, খ্যাতিমান বাংলা চলচ্চিত্রাভিনেতা ও বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এবং মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আলহাজ্ব একাব্বর হোসেনের সম্মানে অনুষ্ঠিত হয় এই মতবিনিময়। পূর্ব লন্ডনের ল্যান্ডসবারী লজ সেন্টারে অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাজী মোহাম্মাদ শাহনেওয়াজ এমপি ও আপাসেন্থ ও আপাসেন্থ ইন্টান্যাশনালের সিইও মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই। অতিথিরা  আর্ন এন্ড লিভ এবং লার্ন এন্ড লিভ পরিচালনায় যুক্তরাজ্যবাসী ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ এর সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশে অটিস্টিক বা বিশেষ চাহিদা প্রত্যাশি শিশুদের সেবায় বিত্তবানসহ সকলের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা, খ্যাতিমান বাংলা চলচ্চিত্রাভিনেতা ও বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) আর্ন এন্ড লিভের সাথে সম্পৃক্ততার কথা বলতে গিয়ে বলেন,সংগঠনের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন যে কাজ করে যাচ্ছে, সেটা সত্যিকারের একটা মহৎ কাজ। সবারই উচিত এমনসব কাজে এগিয়ে আসা। ‘বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ বাংলাদেশে অটিজম নিয়ে কাজ করে যাচ্ছেন। যা একটি মাইল ফলক হিসাবে বিবেচিত। আর্ন এন্ড লিভ আমার হৃদয়ে আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন আলহাজ্ব আকবর হোসেন পাঠান এমপি । মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আলহাজ্ব একাব্বর হোসেন   প্রবাসের থেকে বাংলাদেশের  সুবিধাবঞ্চিত  মানুষের কল্যাণে যারা কাজ করছেন তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর্ন এন্ড লিভ এবং লার্ন এন্ড লিভ এর কার্যক্রমের পরিধি বিস্তৃত হওয়া সম্ভব হচ্ছে বিশেষ করে প্রবাসী ফ্রেন্ডস অফ লার্ণ এন্ড  লিড  ও সংগঠনের কর্মকর্তাদের সহযোগিতার কারনে। সকলের সহযোগিতায় সংগঠনটি বাংলাদেশে বিশেষ সুবিধা প্রত্যাশি শিশু সহ সকল বয়সীদের সেবা প্রধানে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এবং সংগঠনটির সাথে আমি আন্তরিক ভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করছি। গাজী মোহাম্মাদ শাহনেওয়াজ এমপি আর্ন এন্ড লিভের এমন উদ্যোগের প্রসংশা করে বলেন বর্তমান সরকার প্রতিবন্ধী ও তাদের পরিবারের জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছে । প্রতিবন্ধিরা দেশ ও সমাজের বুঝা নয়। তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকারে পাশাপাশি লার্ন এন লিভ এর মতো সংগঠন ও সমাজসেবীদের এগিয়ে আসতে হবে। ভালোবাসা দেয়া ও নেয়ার চেয়ে বড় মহৎ কাজ আর হতে পারেনা। অটিস্টিক বা বিশেষ চাহিদা প্রত্যাশি শিশুদের সেবায় এই মহৎ কাজটি করা যায়। বৃটেনের প্রাচীনতম সংগঠন আপাসেন ও আপাসেন ইন্টান্যাশনালের সিইও মাহমুদ হাসান এমবিই তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, যে কোন কাজ ছোট থেকেই ধীরে ধীরে তার ব্যাপ্তি ও প্রসার ঘটে। আর্ন এন্ড লিভ তার গন্তব্যে একদিন পৌছবেই। আমি আর্ন এন্ড লিভের যে কোন কাজে আন্তরিকভাবে সাথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। মতবিনিময় সভায় প্রতিষ্ঠাতা ও সংগঠনটির সিইও ফরিদা ইয়াসমিন জেসি তার বিস্তারিত কার্যক্রমে তুলে ধরেন। সংগঠনের দুই উপদেষ্টা একাব্বার হোসেন এমপি ও আলহাজ্ব আকবর হোসেন পাঠান এমপির ধারাবাহিক সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি  আরও বলেন, ‘অতিথিদের মধ্যে টাঙাইল ৭ আসনের সাংসদ  একাব্বার হোসেন এমপি লার্ন এন্ড লিভ ফাউন্ডশনটির মির্জাপুরের স্কুলটির জন্য জায়গা বরাদ্ধ এবং স্কুল ভবনটি নির্মাণ করে দেন। তাছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সরকারীভাবে যতটা সম্ভব সহযোগিতর পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগেও নিয়মতি সহযোগিতা করে যাবার। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন আর্ন এন্ড লিভ ও লার্ন এন্ড লিভের ফারুক আহমদ রনি, শামীম শাহান, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, রুহুল আমিন, নজরুল ইসলাম বাসন ও আর্ন এন্ড সাইমন ক্যাম্পসন। কবিতা আবৃত্তি ও পরিচিতি পর্ব উপস্থাপনা করেন মুনিরা পারভিন । অনুষ্ঠান সঞ্চালনা করেন জাকির হোসেন পারভেজ।